বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতির আরও উন্নতি! বাড়ি ফিরতে চাইছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) শারীরিক পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। রাতে তাঁর ভাল ঘুম হয়েছে। এদিন সকালে দেওয়া মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, প্রায় সমস্ত রিপোর্টই স্বাভাবিক। তিনি বাড়ি ফিরতে চাইছেন। চিকি
বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) শারীরিক পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। রাতে তাঁর ভাল ঘুম হয়েছে। এদিন সকালে দেওয়া মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, প্রায় সমস্ত রিপোর্টই স্বাভাবিক। তিনি বাড়ি ফিরতে চাইছেন। চিকিৎসক থেকে নার্স প্রত্যেককেই জিজ্ঞাসা করছেন, কবে তিনি বাড়ি ফিরতে পারবেন।

মনে নেই বাড়ি থেকে হাসপাতাল যাওয়ার কথা
সূত্রের খবর অনুযায়ী, শনিবার বুদ্ধদেব ভট্টাচার্য চিকিৎসকদের কাছে জানতে চান, তিনি কতক্ষণ ভেন্টিলেশনে ছিলেন। তাঁকে যে ভেন্টিলেশনে দীর্ঘক্ষণ থাকতে হয়েছে, তা তিনি বিশ্বাস করতে চাইছেন না। প্রসঙ্গত শুক্রবার তাঁকে মেকানিকাল ভেন্টিলেশন থেকে বের করা হয়। তাঁর কথার জড়তাও অনেকটাই কেটে গিয়েছে। নিজের সিওপিডি এবং প্রস্রাবের সমস্যা নিয়ে যেমন তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন, ঠিক তেমনই বাড়ি থেকে হাসপাতালে যাওয়ার সময় ঠিক কী হয়েছিল, সেই প্রশ্নও করেছেন তিনি।

ফিজিওথেরাপি করা হয়েছে
শনিবার তাঁর ফিজিওথেরাপি করা হয়। পায়ের বেশ কিছু মুভমেন্ট করানো হয় তাঁকে। তিনি ফিজিওথেরাপিস্টের সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে। স্বাভাবিক খাওয়া, দাওয়া করেছেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছেন তিনি।

রাখা রয়েছে নন ইনভেসিব ভেন্টিলেশনে
রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাখা হয়েছিল নন ইনভেসিব ভেন্টিলেশনে। তিনি যথেষ্টাই সতর্ক রয়েছেন। চিকিৎসকদের পরিভাষায় প্রস্রাবও হয়েছে স্বাভাবিক। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ৯.২, টোটাল কাউন্ট ৯৫০০, ইউরিয়া ৪৩.৭৫, ক্রিয়েটিনিন ০.৮১, সোডিয়াম ১৩৬, পটাশিয়াম ৪.১। ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড দেওয়া হচ্ছে। রাইলস টিউবের মাধ্যমে দিনে ১৬০০ কিলোক্যালরি খাবার দেওয়া হচ্ছে।

মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া হতে পারে
গত বুধবার সকালে শ্বাসকষ্ট শুরু হওয়ার পর দুপুর ২.২০-তে তাঁকে উডসল্যান্ড হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ক্রিটিকাল কেয়ার ডিপার্টমেন্টে পালমনোলজিস্ট চিকিৎসক কৌশিক চক্রবর্তীর অধীনে তাঁকে ভর্তি করানো হয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্য বাড়িতেই সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন। তাঁর অক্সিজেন স্যাচুরেশন নেমে গিয়েছিল ৭০-এ। কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে ১৩১ হয়ে গিয়েছিল। হাসপাতালে ভর্তির পর তাঁর জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। হাসপাতাল সূত্রে খবর, সোমবার পর্যন্ত তাঁকে পর্যবেক্ষণে রাখার পর, মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। কেননা বুদ্ধদেব ভট্টাচার্যের বয়স ৭৬ এছাড়াও তাঁর একাধিক কোমর্বিডিটি রয়েছে। হাসপাতালে বেশিদিন থাকলে সেকেন্ডারি ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা।












Click it and Unblock the Notifications