শিক্ষিক-শিক্ষিকাদের রাস্তায় ফেলে প্রহার, লোকসভা ভোটের আগে অমানবিক ছবি কলকাতায়
কম্পিউটার শিক্ষক-শিক্ষিকাদের উপর অমানবিকভাবে লাঠিচার্জ করা হল মিন্টো পার্কে। রাস্তায় বসে শান্তিপূর্ণ অবস্থান চালানোর সময় শিক্ষক-শিক্ষিকাদের উপর চড়াও হয়ে পুলিশ মারধর করে বলে অভিযোগ।
কম্পিউটার শিক্ষক-শিক্ষিকাদের উপর অমানবিকভাবে লাঠিচার্জ করা হল মিন্টো পার্কে। রাস্তায় বসে শান্তিপূর্ণ অবস্থান চালানোর সময় শিক্ষক-শিক্ষিকাদের উপর চড়াও হয়ে পুলিশ মারধর করে বলে অভিযোগ। এই অভিযোগ উঠেছে রাজ্যের পুলিশের বিরুদ্ধে। যদিও তাঁদের কেউ উর্দি পরেছিলেন না, কেউ পরিচয় পত্রও দেখাতে পারেননি। সাধারণ পোশাকে একদল লাঠি হাতে চড়াও হয়ে শিক্ষক-শিক্ষাকাদের প্রহার করে।

রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ন্যায্য বেতনের দাবিতে কলকাতার মিন্টো পার্খে কোম্পানির অফিসের সামনে বিক্ষোভে বসেছিলেন। শান্তিপূর্ণভাবেই অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছিলেন তাঁরা। তাঁদের দাবি ছিল, সরকার বলছে, তাঁদের জন্য বরাদ্দ বেতন অনেক বেশি। অথচ ৬ বছর ধরে আমাদের শোষণ করা হচ্ছে। আমরা মাত্র ৪,৯০০ টাকা পাচ্ছি ভিক্ষাস্বরূপ।

শিক্ষক-শিক্ষিকাদের প্রশ্ন, কেন এই দ্বিচারিতা, তা জানার জন্যই আমরা জমায়েত হয়েছিলাম। একদল আচমকা এসে লাঠিপেটা করতে শুরু করে। এই ঘটনায় মহিলাদেরও ছাড়া হয়নি। অনেকের পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে। অনেকে গুরুতর জখম হয়েছেন। তাঁদের পিজিতে ভর্তি করা হয়েছে। অনেককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অভিযোগ, কোম্পানি তাঁদের নিয়োগ করলেও, তাঁদের সঙ্গে বৈমাতৃসুলভ আচরণ করছে।












Click it and Unblock the Notifications