ফের জটিলতা ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে, ফের কলকাতা হাইকোর্টে মামলা
ফের জট তৈরি হল ২০২২ সালের প্রাথমিকের নিয়োগে। সুপ্রিম কোর্ট প্যানেল প্রকাশের রায় দিয়েছিল দিন কয়েক আগে। গতকাল বুধুবার ৯৫৩৩ জনের নামের প্যানেল প্রকাশিত হয়। কিন্তু বৃহস্পতিবারই তৈরি হল নতুন জট৷ ফের কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা।
প্রাথমিক নিয়োগ ২০২২ ঘিরে নতুন মামলা হল কলকাতা হাইকোর্টে। বিএড ও ডিএলএড, উভয় ডিগ্রি আছে। তা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেয়নি পর্ষদ। এমন অভিযোগ এবার সামনে এল। নিয়োগে স্থগিতাদেশ চেয়ে এবার মামলা। সুমন্ত কোলে সহ ১০ নিয়োগপ্রার্থী মামলা করলেন।

এদিন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার আবেদন জমা হয়। বিচারপতি মামলা করার অনুমতি দেন। আগামী কাল শুক্রবার এই মামলার শুনানি হতে পারে। এমন কথাই শোনা যাচ্ছে। মামলাকারীরা সকলেই বিএড ও ডিএলএড, উভয় ডিগ্রিধারী।
জানা গিয়েছে, নিয়োগ প্রক্রিয়ার সময় বিএড ডিগ্রি দেখান তারা। কারণ বিএডে নম্বর বেশি রয়েছে তাদের।এদিকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মামলায়। বিএড ডিগ্রিধারীরা প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না৷ এমন কথাই বলা হয়েছে।
এই অবস্থায় বিএড পরিবর্তে ডিএলএড ডিগ্রি দেখাতে আবেদন করেন তারা। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই আবেদন মানতে চায়নি। ফলে তারা এখন সমস্যায় পড়েছেন। এই অবস্থায় নতুন করে এই মামলা হাইকোর্টে হল।
তাদের দুটি ডিগ্রি আছে। বিএড ডিগ্রি গ্রহণ করা হয়নি৷ ডিএলএড ডিগ্রিকে গুরুত্ব দিয়ে কেন তাদের তালিকাভুক্ত করা হল না? সেই প্রশ্ন করেছেন মামলাকারীরা। সোমবার প্রাথমিক শিক্ষক পদে ২০২২ সালের প্যানেল প্রকাশের নির্দেশ দেয়। মোট ৯৫৩৩ জন চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হয়। ২০১৪ ও ২০১৭ সালের টেট পাশ ও ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরাও রয়েছেন।
মোট শূন্যপদ ১১৭৬৫ টি। নিয়োগ হবে ৯৫৩৩ টিতে। বাকি পদগুলি আপাতত ফাঁকা। ২০২২ সালে যারা ডিএলএড পাশ করেছেন, তাদের নিয়োগের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। এমন কথাই জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications