ফের অ্যাসিড হামলা! দক্ষিণ কলকাতায় আহত তরুণী

কলকাতায় চলন্ত ট্যাক্সি থেকে অ্যাসিড হামলার অভিযোগ। রবিবার রাতে পণ্ডিতিয়া রোডে এই অ্যাসিড হামলা চালানো হয়। ট্যাক্সিটিকে আটক করেছে পুলিশ। চালক ও ট্যাক্সিতে থাকা বাকিদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।

কলকাতায় চলন্ত ট্যাক্সি থেকে অ্যাসিড হামলার অভিযোগ। রবিবার রাতে পণ্ডিতিয়া রোডে এই অ্যাসিড হামলা চালানো হয়। ট্যাক্সিটিকে আটক করেছে পুলিশ। চালক ও ট্যাক্সিতে থাকা বাকিদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। কেন এই অ্যাসিড হামলা, তা নিয়ে অবশ্য ধন্ধে পুলিশ।

ফের অ্যাসিড হামলা! দক্ষিণ কলকাতায় আহত তরুণী

রবিবার রাত নটা-সাড়ে নটা। দক্ষিণ কলকাতার পণ্ডিতিয়া রোডে তখনও যান চলাচন করছে। বাড়ির সামনে রাস্তায় দুই বোন ও এক বন্ধু দাঁড়িয়ে। সেই সময় চলন্ত ট্যাক্সি থেকে অ্যাসিড ছোঁড়া হয় বলে অভিযোগ। মুখে-চোখে জ্বালা হওয়ায় সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন ওই তরুণী। সামনের দোকান ও আশপাশের বাসিন্দারা ছুটে যান। অপর কয়েকজন সেই ট্যাক্সিটিকে ধাওয়া করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ওই এলাকায় তিন থেকে চারজন তরুণীকে লক্ষ্য করে ওই ট্যাক্সি থেকে অ্যাসিড ছোঁড়া হয়।

তরুণীর বাবাও ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, তাঁর দুই কন্যা ও তাদের এক বন্ধু বাড়ির সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। একটি ট্যাক্সি থেকে আগে থেকেই বাইরে হাত বের করা ছিল। কাছাকাছি আসতেই গাড়ি থেকে অ্যাসিড ছোঁড়া হয়।

তরুণীর পরিবার এবং স্থানীয়রা জানিয়েছেন, যারা অ্যাসিড ছুড়েছে, তাদের কাউকেই এলাকাবাসী চেনে না। এর পিছনে কোনও কারণও খুঁজে পায়নি এলাকাবাসী। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।

খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+