ইদের ছুটি নিয়ে 'ভুয়ো' নির্দেশিকা! শোরগোল নবান্ন-র সরকারি মহলে
ইদের ছুটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো নির্দেশিকা ছড়ানোর অভিযোগ। কলকাতা পুলিশের তরফে এরকমই একটি ভুয়ো নির্দেশিকার কথা তুলে ধরা হয়েছে। সেই নির্দেশিকা সম্পর্কে সতর্ক করা হয়েছে।
ইদের ছুটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো নির্দেশিকা ছড়ানোর অভিযোগ। কলকাতা পুলিশের তরফে এরকমই একটি ভুয়ো নির্দেশিকার কথা তুলে ধরা হয়েছে। সেই নির্দেশিকা সম্পর্কে সতর্ক করে বলা হয়েছে, এই ভুয়ো নির্দেশিকা ছড়ানোর পিছনে যে বা যাঁরা রয়েছেনে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বছর শুরু আগেই প্রস্তাবিত সরকারি ছুটি তালিকা প্রকাশ করা হয়ে থাকে প্রায় প্রত্যেক বছরেই। সেই তালিকায় ইদের ছুটি ১৬ জুন, শনিবার। তবে তার কিছুটা অদল-বদল হতে পারে তা জানানো হয়ছিল সঙ্গে সঙ্গেই। কেননা চাঁদ দেখার সঙ্গে ইদের সম্পর্ক রয়েছে।
যদিও এরই মধ্যে রাজ্যে এক অতিরিক্ত সচিব, রাজশেখর বন্দ্যোপাধ্যায়ের নাম করে একটি ভুয়ো নির্দেশিকা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ৮ জুন জারি করা নির্দেশিকায় দেখা যাচ্ছে, ১৬ জুন ইদের ছুটি ছড়াও ১২ থেকে ১৫ জুন রাজ্যের পক্ষ থেকে ইদের ছুটি দেওয়া হয়েছে। সরকারি অফিস, শিক্ষা কেন্দ্র, আধাসরকারি সংস্থাগুলি সেই কারণে বন্ধ থাকবে।
A fake notification is doing the rounds in social media about Eid Holidays. It is false. Those who have masterminded this will be strictly dealt with as per law. pic.twitter.com/y5rRAa7QDP
— Kolkata Police (@KolkataPolice) June 10, 2018
কলকাতা পুলিশের তরফ থেকে ইদের ছুটি নিয়ে এই ভুয়ো নির্দেশিকা সম্পর্কে সতর্ক করা হয়েছে।
এর আগে ২০১৬-তে সরকারি তরফেই এক দিনের বদলে দুদিন ইদের ছুটি দেওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications