অমুসলিমদের কাপুরুষের সঙ্গে তুলনা, বাংলার ইসলামিকরণ চান! ২১ জুলাইয়ের ভাষণ ভাইরাল করে মমতাকে নিশানা বিজেপির
ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চ থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ভাষণের অংশকে নিশানা করল বিজেপি। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রপ করা ভিডিও-র একটি ছোট ক্লিপ শেয়ার করেছেন।
অমিত মালব্যের দাবি সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ইসলামিকরণ চেয়েছেন। একইসঙ্গে অমিত মালব্য কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকেও নিশানা করেছেন। যেখানে নাকি ফিরহাদ হাকিম সবাইকে ইসলামে ধর্মান্তরিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন।

ভিডিওতে কী বলেছেন মমতা
অমিত মালব্য যে ভিডিও শেয়ার করেছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে, হাম দরপোক নাহি হ্যায়, হাম কাফির নাহি হ্যায় (তিনি কাপুরুষ নন, কাফেরও নন)। অমিত মালব্যের ওই ভিডিওটি ১১ সেকেন্ড্রে।
Bengal Chief Minister Mamata Banerjee, in a public rally today, declares, "She is not a Kafir".
— Amit Malviya (@amitmalviya) July 21, 2024
She equates Kafirs to being "darpok" or cowards. With Kolkata Mayor Firhad Hakim by her side, who recently gave an open call to convert everyone to Islam, Mamata Banerjee unabashedly… pic.twitter.com/js0XQtDS1j
কী বলছেন বিজেপি সমর্থকরা
এই ভিডিওটি বিজেপি সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করতে শুরু করেছেন। সেখানে মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক সমালোচনাও করছেন তাঁরা। বিজেপির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় কাফের বা অসমুলিমদের কাপুরুষ বলার চেষ্টা করেছেন। বিজেপির তরফে আরও দাবি করা হয়েছে তৃণমূলের পদক্ষেপে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি চ্যালেঞ্জের মুখে পড়ছে।
কী বলেছেন অমিত মালব্য
অমিত মালব্য তাঁর এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে বলেছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক জনসভায় ঘোষণা করেছেন, তিনি কাফের নন। তিনি কাফেরদের কাপুরুষ বলেই মনে করেন। এব্যাপারে কলকাতার মেয়র ফিরহাদ হামিক মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছেন। যিনি সম্প্রতি সবাইকে ইসলামে ধর্মান্তরিত হওয়ার খোলা আহ্বান জানিয়েছিলেন।
তিনি আরও বলেছেন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে ধ্বংস করতে চাইছে। বাংলার ইসলামিকরণ এবং বলপূর্বক জনসংখ্যা পরিবর্তন উদ্বেগজনক।
"Jo Kafir hain, woh darte hain"
— Ankur Singh (@iAnkurSingh) January 22, 2024
"Jo ladte hain, woh jeet te hain"
How Mamata Banerjee is inciting Muslims after Ram Mandir Pran Pratishtha. pic.twitter.com/1CxFT9mybK
আগেও একই কথা বলেছেন মমতা
প্রসঙ্গত, এই বছরের জানুয়ারিতে এক জনসভায় প্রায় একই ভাষণ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছিল। বিজেপির তরফে সেই সময় দাবি করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দির উদ্বোধনের সময় মুসলিমদের উস্কানি দেওয়ার চেষ্টা করছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications