Junior Doctors' Hunger Strike: মহাষ্টমীর রাতে প্রতিবাদের সুর সপ্তমে, জনতার যোগে ঝাঁঝ বাড়ল জুনিয়রদের আন্দোলনের
Junior Doctors' Hunger Strike: মহাষ্টমীতে উৎসবের মধ্যগগনে সপ্তমে প্রতিবাদ আন্দোলনের সুর। দুর্গাপুজোর অন্যরকম এক মহাষ্টমী দেখল মহানগর। মণ্ডপ নয়, মহাষ্টমীর রাতে জনসমুদ্র দেখা গেল ধর্মতলার অনশন মঞ্চে (Junior Doctors Protest)। জুনিয়র ডাক্তারদের সমর্থনে জনতার ঢল। অষ্টমীর রাতে প্রতিবাদ মুখর ধর্মতলা। রাজপথে বিচারের দাবিতে স্লোগান (Justice Slogan)।
মহাষ্টমীতে ৬ দিনে পড়ল জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন। ধর্মতলায় মহাসমাবেশের ডাক দেওয়া হয় এদিন। রাত ৯টা পেরোলেও বহু জনতার ভিড় লক্ষ্য় করা যায় ধরনা মঞ্চে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে জোরালো হয় প্রতিবাদের স্লোগান। চিকিৎসকদের আন্দোলনে মিশে যান আট থেকে আশি।

বিচারের দাবিতে স্লোগানের তালে তালে দেওয়া হয় উলুধ্বনিও। শুধু আরজি কর নয়, স্লোগানের মাধ্যমে তীব্র ধিক্কার জানানো হয় জয়নগরের ঘটনাতেও। প্রতিবাদে স্বরূপ একাদশীতে একবেলা অরন্ধন কর্মসূচির ডাক অনশনরত জুনিয়র চিকিৎসকদের।
অরন্ধন কর্মসূচিকে সমর্থন অনশন মঞ্চে আসা আমজনতারও। সন্তানসম জুনিয়র চিকিৎসকরা ঠায় বসে আছেন না খেয়ে। একদিন কেন, রোজ অরন্ধন করা উচিত আমাদের, জানালেন এক প্রতিবাদী মহিলা। রান্না করবেন না বলেও জানান অপর এক মহিলা।
কখনও গান গেয়ে, কখনও কবিতা পাঠ করে চলে প্রতিবাদ। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জনতার। গানের সঙ্গে সুর মেলালেন তাঁরাও। অনশনরত চিকিৎসকদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আন্দোলনকারীরা।
এদিকে, সোদপুরের বাড়ির সামনে ধরনায় বসেছেন অভয়ার বাবা মাও (Abhaya Parents Dharna)। মেয়ের খুনের বিচারের দাবিতে পঞ্চমী থেকেই রাজপথে বসে আছেন অভয়ার বাবা মা। শুক্রবার তাদের সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। এছাড়াও আসেন বিশিষ্ট শিক্ষাবিদ মীরাতুন নাহার, সঙ্গীত শিল্পী পল্লব কীর্তনীয়া ও দিলীপ চক্রবর্তী।
অভয়ার বাবা মায়ের সঙ্গে কথা বলেন তাঁরা। মীরাতুন নাহার বলেন, "সারা পৃথিবীতে তোলপাড় ফেলে দিয়েছে ওঁনাদের সন্তানের সঙ্গে ঘটে যাওয়া নারকীয় ঘটনা। জনগণ সরকার পরিবর্তন চাইলে সমর্থন করব। রাজ্যে সরকার আছে বলে আমি মনে করি না। মুখ্যমন্ত্রী রয়েছে বলেও মনে করি
না।"
নাম না করে মমতাকে নিশানা করে বিশিষ্ট শিক্ষাবিদ বলেন, "মুখ্যমন্ত্রীর জায়গা দখল করেছেন একজন শাসক দলনেত্রী। তার কোনওপ্রকার সমর্থন আমি করি না। সবটাই ধ্বংসাত্মক লীলাখেলা চালিয়ে যাচ্ছেন। তার আমি বিরোধী।"
অভয়ার বাবা-মাকে পাশে থাকার আশ্বাস বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের। জয়নগরের নির্যাতিতার মায়ের সঙ্গে অভয়ার মা কথা বলতে চান বলেও জানান অগ্নিমিত্রা। মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন বিজেপি নেত্রী।
অগ্নিমিত্রা বলেন, "জয়নগরের খবর পাওয়ার পরেও ডান্ডিয়া খেলতে চলে যান মুখ্যমন্ত্রী। যেকোনও সময় কোমায় চলে যাবেন অনশনরত চিকিৎসকরা। এত অহংকার যে মুখ্যমন্ত্রী তাঁদের দাবিও মেনে নিচ্ছেন না। বাংলার মানুষ পরিবর্তন চান। সুরক্ষা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী।"
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications