মেট্রোর আগুনে দায় খুঁজতে তদন্ত! ৩ দিন পরে ঘটনাস্থলে রেলের দল

মেট্রোয় আগুন লাগার ঘটনায় দায় কার। রবিবার তা নিয়ে তদন্ত শুরু করল কমিশনার অফ রেলওয়ে সেফটির তদন্তকারী আধিকারিকরা। সোমবার থেকে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা শুরু হবে।

মেট্রোয় আগুন লাগার ঘটনায় দায় কার। রবিবার তা নিয়ে তদন্ত শুরু করল কমিশনার অফ রেলওয়ে সেফটির তদন্তকারী আধিকারিকরা। সোমবার থেকে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা শুরু হবে। এরই মধ্যে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন নিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে চয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি।

মেট্রোর আগুনে দায় খুঁজতে তদন্ত! ৩ দিন পরে ঘটনাস্থলে রেলের দল

রবিবার সকালে ময়দান স্টেশন পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি পূর্বাঞ্চলের প্রধান মহঃ লতিফ খান। ডেপুটি সিআরএস. চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং চিফ সিগন্যাল টেমিকম ইঞ্জিনিয়ারকে তলব করা হয় এই ঘটনায়।

দুর্ঘটনাস্থল থেকে দুদিকের স্টেশনের মাপজোক করা হয়। সূত্রের খবর অনুযায়ী এদিনের তদন্ত একাধির প্রশ্ন উঠে এসেছে। তার মধ্যে রয়েছে থার্ডরেলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে কেন ১৭ মিনিট সময় লাগল, সেই সময় মোটরম্যানের ভূমিকা কী ছিল, এই সব খতিয়ে দেখেন তদন্তকারীরা।

মেট্রোর একটি রেক রেখে ঘটনার পুনর্নির্মাণের চেষ্টা করা হয় এদিন।

কী ভাবে ঘটনাটি ঘটল, কোনও কর্মীর গাফিলতি ছিল কিনা, পুরো ঘটনাটাই যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখতে চায় কমিশনার অফ রেলওয়ে সেফটির অফিসাররা। ইতিমধ্যেই মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কর্মীদের তরফে কোনও ত্রুটি ছিল না। এছাড়াও দুর্ঘটনার পর মেট্রোর তরফে পরিষেবা দিতে দেরির যে অভিযোগ উঠেছে, তারও তদন্ত করা হবে বলবে সূত্রের খবর।

রেল সূত্রে খবর মেট্রোর আগুন লাগার ঘটনা গুরুত্ব দিয়ে দেখছে ভারতীয় রেল। সেইজন্য কমিশনার অফ রেলওয়ে সেফটিকে দিয়ে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার মেট্রোয় আগুন লেগে আতঙ্ক ছড়ায়। বদ্ধ মেট্রোর মধ্যে আটকে পড়েন যাত্রীরা। কোনওরকমে প্রাণ নিয়ে বেঁচে ফিরলেও, এখনও ট্রমাচ্ছন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি অনেক যাত্রী। এই ঘটনায় কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল ওঠে। প্রায় ২০ মিনিট দমবন্ধ অবস্থায় মেট্রোর টানেলের মধ্যে আটকে থাকতে হয়েছিল যাত্রীদের।

অন্ধকার, ধোঁয়ায় ভরে গিয়েছিল টানেল, সেই অবস্থায় কোনওরকমে মেট্রোর হেল্পলাইন নম্বরে ফোন করা হলেও, সেই ফোন কেউ ধরেনি বলেও অভিযোগ। শেষমেশ জানলার কাঁচ ভেঙে লাইনে লাফ দিয়ে অনেক যাত্রী প্রাণে বাঁচেন। লাইন ধরে কোনওরকমে হেঁটে প্লাটফর্মে ওঠেন তাঁরা। আবার অনেকের পক্ষে তা সম্ভব হয়নি। তাই তাঁরা আটকে পড়েন মেট্রোর কামরাতেই।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দমকল। ঘটনার তদন্তে ৪ সদস্যের কমিটি গড়েছে দমকল বিভাগ। সবকটি মেট্রো স্টেশনের
আপতকালীন পরিস্থিতি খতিয়ে দেখা হবে দমকলের তরফ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+