কারা প্রার্থী হতে পারবেন, কাদের ঘাড়ে কোপ পড়ছে, বিজ্ঞপ্তি দিয়ে জানাল কমিশন
রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তি জারির পর ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে মনোনয়নও। এরই মধ্যে আরও এক নির্দেশিকা জারি করে দিল নির্বাচন কমিশন।
রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তি জারির পর ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে মনোনয়নও। এরই মধ্যে আরও এক নির্দেশিকা জারি করে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়ে দিল এবার পঞ্চায়েত ভোটে, কারা প্রার্থী হতে পারবেন, কারা পারবেন না। নয়া নির্দেশিকায় কোপ পড়ল পার্শ্বশিক্ষকদের ভাগ্যে।

২০১৩ সালের নির্বাচনের পার্শ্বশিক্ষকদের প্রার্থী হতে কোনও বাধা ছিল না। এবার কিন্তু পার্শ্বশিক্ষকদের ঘাড়ে কোপ পড়ল। পার্শ্বশিক্ষক ছাড়াও, শিক্ষাবন্ধু, গ্রাম রোজগার সেবক, ইউথ ভলেন্টিয়ার এএনএম ১ ও ২, স্কিল্ড টেকনিক্যাল পার্সন-রা কোনওভাবেই এবার পঞ্চায়েতে প্রার্থী হতে পারবেন না।
তবে একইসঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এদিন স্পষ্ট করে দেওয়া হয়েছে হাইস্কুল ও প্রাইমারি স্কুলের শিক্ষকরা প্রার্থী হতে পারবেন। তাঁদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে এবার কোনও বাধা নেই। গতবার পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রেও কোনও বিধি-নিষেধ ছিল না। এবার কিন্তু তাঁদেরকে নিয়মের ফাঁদে খারিজ করা হয়েছে। তাঁদের এবার টিকিট দেওয়া হচ্ছে না।
এই নির্দেশিকা ইতিমধ্যে সমস্ত জেলাতেই পাঠিয়ে দেওয়া হয়েছে। দার্জিলিং ও কালিম্পং বাদে বাকি ২২টি জেলাতে এই বিজ্ঞপ্তি মেনে কাজ করছে জেলা নির্বাচনী আধিকারিকরা। মনোনয়নের ক্ষেত্রে এই নির্দেশিকা মেনে চলার কথা বলা হয়েছে সমস্ত আধিকারিকদের।












Click it and Unblock the Notifications