Combat Cancer With Courage: কোন ক্যান্সার বিশ্বব্যাপী দ্রুত বাড়ছে? মারণরোগ রুখতে প্রয়োজনই বা কী?
Combat Cancer With Courage: ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা বিশ্বব্যাপী বেড়েই চলেছে। কিন্তু একটা পরিসংখ্যান নিশ্চিতভাবেই সকলকে আশ্বস্ত করবে, ক্যান্সার রোগীদের বেঁচে থাকার হার মৃত্যুর হারের চেয়ে বেশি।
কলকাতায় সম্প্রতি হয়ে গেল গ্লোবাল ইউরো অনকোলজি কংগ্রেস। সেখান থেকেই পাওয়া গেল এই গুরুত্বপূর্ণ বার্তা। সাহসের সঙ্গে ক্যান্সারের মোকাবিলা করার কথাও উঠে এসেছে এই কর্মসূচি থেকে।

বর্তমানে প্রতি বছর বিশ্বে ২০ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। প্রতি বছর ক্যান্সার রোগীর মৃত্যুর সংখ্যা ৯ লক্ষ। এই ২০ লাখের মধ্যে ১৪ লাখ প্রস্টেট ক্যান্সার এবং প্রায় ৫ লাখ কিডনি এবং ব্লাডার ক্যান্সারের কেস রয়েছে। ইউরোলজিক্যাল ক্যান্সার শতকরা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিডনি, ব্লাডার এবং প্রস্টেট-সহ ইউরোলজিক্যাল সিস্টেম ক্যান্সার লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
ইউরোলজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া- ইউরো অনকো সেকশন এবং ডা. অমিত ঘোষের উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হয় ক্যান্সার সংক্রান্ত সম্মেলনটি। আবাসিক ডাক্তারদের জন্য প্রি-কনফারেন্স ওয়ার্কশপ, ইউরো অনকোলজির উপর জাতীয় ঐক্যমত, আলোচনা, ইউরো অনকোলজিতে সাম্প্রতিক অগ্রগতি অর্জন এবং আরও অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে।
দেশ-বিদেশের ইউরোলজি সংক্রান্ত কিংবদন্তিরা হাজির ছিলেন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজনকে সংবর্ধিত করা হয়। ইউরো অনকোলজিতে রোবোটিক বিপ্লবের মাধ্যমে অসম্ভব ক্যান্সার সার্জারিকেও সম্ভব করা গিয়েছে। উন্নততর প্রযুক্তির সহায়তা নিয়ে। রোবোটিক টার্নঅ্যারাউন্ডের অন্যতম কিংবদন্তি ডা. মণি মেননকে আজীবন কৃতিত্বের জন্য দ্য টেগোর মেডেল প্রদান করা হয়।
কলকাতা মেডিকেল কলেজের প্রাক্তনী তথা বর্তমানে ইউকে-তে থাকা প্রফেসর প্রকার দাশগুপ্ত বিশ্বের রোবোটিক সার্জারিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তিনি পদ্মশ্রী পেয়েছেন এবং ইউকে সরকারের অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারে ভূষিত হয়েছেন। তাঁকে এই সম্মেলনের মঞ্চেই দ্য প্রাইড অব বেঙ্গল পুরস্কারে সম্মানিত করা হয়। ভারতের ইউরোলজি বিভাগের কিংবদন্তিদের অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স প্রদান করা হয়েছে।
অ্যাপোলো হাসপাতালের ইউরো অনকোলজির কিংবদন্তি ডা. অমিত ঘোষ ৩৫ বছরেরও বেশি সময় ধরে দশ হাজারের বেশি রোগীর সাফল্যের সঙ্গে চিকিৎসা করেছেন। তিনি বলেন, গ্লোবাল ইউরো অনকোলজি কংগ্রেস কিডনি, প্রস্টেট এবং ব্লাডার সম্পর্কে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সাম্প্রতিকতম তথ্য আদান-প্রদানের জন্য আয়োজন করা হয়েছে। একইসঙ্গে জনসচেতনতা বৃদ্ধিও লক্ষ্য।
ডা. ঘোষের কথায়, ধূমপান, ওবেসিটি, সিডেন্টারি হ্যাবিট্স, পারিবারিক ইতিহাস-সহ নানা বিষয় ক্যান্সারকে ত্বরান্বিত করতে পারে। একবার ঝুঁকির কারণগুলি সম্পর্কে সচেতন হয়ে গেলে আমরা প্রাথমিক রোগ নির্ণয়ের ব্যবস্থা সম্পর্কে সচেতনতা প্রচার করতে পারি। যেমন- ৫০ বছরের পর পিএসএ (PSA)পরীক্ষা এবং ঝুঁকির কারণ বহনকারী বিষয়গুলি সম্পর্কে সজাগ হতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা। এটা সুনিশ্চিত করা গেলেই ক্যান্সারের নিরাময় সহজ হবে। অসুস্থতা এবং মৃত্যুহার হ্রাস পাবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications