Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এবার নীল-সাদা অটো চলবে কলকাতায়! জেনে নিন বিস্তারিত

এবার নীল-সাদা অটো চলবে কলকাতায়। এমনটাই সিদ্ধান্ত নিয়ে পরিবহণ দফতর। আগামী সপ্তাহে অটো পলিসি ঘোষণা করতে যাচ্ছে রাজ্য পরিবহণ দফতর। তাতেই এই সিদ্ধান্তের ঘোষণা থাকবে বলে জানা গিয়েছে।

এবার নীল-সাদা অটো চলবে কলকাতায়। এমনটাই সিদ্ধান্ত নিয়ে পরিবহণ দফতর। আগামী সপ্তাহে অটো পলিসি ঘোষণা করতে যাচ্ছে রাজ্য পরিবহণ দফতর। তাতেই এই সিদ্ধান্তের ঘোষণা থাকবে বলে জানা গিয়েছে। ইউনিয়নগুলি পরিবহণ দফতরের উদ্যোগের পাশে রয়েছে বলে জানা গিয়েছে।

 এবার নীল-সাদা অটো চলবে কলকাতায়! জেনে নিন বিস্তারিত

শহর কলকাতায় চলা অটোর রং হতে যাচ্ছে নীল-সাদা। অটো পলিসি ঘোষণার কিছু দিনের মধ্যেই এই রং পরিবর্তন করে নিতে হবে। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে।

একই পারমিট নিয়ে অটো চলে কলকাতা ও শহরতলীতে। বহু চেষ্টা করেও, ওই বিষয়ে লাগাম পড়াতে পারেনি ট্রাফিক পুলিশ কিংবা পরিবহণ দফতর। এবার তাই কলকাতা ও শহরতলীর অটোর রং আলাদা করে দেওয়া হচ্ছে।

কলকাতায় চলা অটোগুলির রং হবে নীল-সাদা। তবে জেলা কিংবা শহরতলীতে চলা অটোগুলির রং সবুজ হলুদ কিংবা হলুদ-কালোই থাকবে।

কলকাতায় অটোয় রং পরিবর্তন করতে অটোচালক কিংবা মালিকদের আলাদা করে কোনও টাকা দেবে না পরিবহণ দফতর। তবে রং নিয়ে ডিলারদের সঙ্গে কথা বলিয়ে দেবে, যাতে দামে কিছুটা কম পড়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+