বিয়ের চাপ? বালি ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা কলেজ ছাত্রীর
বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। এই ঘটনা মেনে নিতে না পেরে বালি ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক কলেজ ছাত্রী। এদিন সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে।
কলকাতা, ২৭ জানুয়ারি : বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। এই ঘটনা মেনে নিতে না পেরে বালি ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক কলেজ ছাত্রী। এদিন সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামমোহন কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী এদিন সন্ধ্যায় ব্রিজের উপর থেকে ঝাঁপ দেন। বিয়ের জন্য পরিবার থেকে চাপ দেওয়া দেওয়ায় এই ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

এখনও ছাত্রীর দেহ খুঁজে পাওয়া যায়নি। তার খোঁজে তল্লাশি চলছে গঙ্গায়। এর পাশাপাশি গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। আত্মহত্যার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
পরিবারের লোকের বক্তব্য, বাড়ি থেকে মেয়েটির বিয়ের জন্য ছেলে দেখা চলছিল ঠিকই তবে বিয়ের জন্য জোর দেওয়ার কথা তারা অস্বীকার করেছেন। আপাতত দেহ উদ্ধারের চেষ্টায় ব্যস্ত পুলিশ। তারপরই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।












Click it and Unblock the Notifications