জয়পুরিয়া কলেজে নয়া বিড়ম্বনা, অনলাইনে ফর্ম ফিলাপ করেও প্রবেশাধিকার পেলেন না ছাত্রী

জয়পুরিয়া কলেজে ভর্তিতে তোলাবাজি রুখতে পুলিশ-প্রশাসন কড়া ব্যবস্থা নেওয়ার পরও নতুন বিড়ম্বনা তৈরি হল।

জয়পুরিয়া কলেজে ভর্তিতে তোলাবাজি রুখতে পুলিশ-প্রশাসন কড়া ব্যবস্থা নেওয়ার পরও নতুন বিড়ম্বনা তৈরি হল। কলেজে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার অনলাইনে ফর্ম ফিলাম করা সত্ত্বেও ঢুকতে পারলেন না আসানসোলের এর ছাত্রী। তাঁর কাছে চার হাজার টাকা দাবি করা বলে অভিযোগ। সেই কারণেই পরিকল্পনা করে তাঁকে কলেজে ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন ওই ছাত্রী।

জয়পুরিয়া কলেজে নয়া বিড়ম্বনা, অনলাইনে ফর্ম ফিলাপ করেও প্রবেশাধিকার পেলেন না ছাত্রী

জয়পুরিয়া কলেজ ভর্তিতে তোলাবাজি রুখতে কলেজ ক্যাম্পাসে গতিবিধির উপর রাশ টেনেছিল পুলিশ। সেইমতো কলেজ গেটে টাঙানো হয়েছিল নোটিশ। জয়পুরিয়া কলেজ নোটিশ জারির পর নতুন বিড়ম্বনা দেখা দিয়েছে। অনলাইনে ভর্তি হওয়া ছাত্রীকে ঢুকতে দেননি নিরাপত্তারক্ষী। তিনি এদিন অনলাইনে ফর্ম ফিলাপের ভেরিফিকেশনের জন্য কলেজে এসেছিলেন।

তিনি শনিবার এসেও ফিরে গিয়েছেন। এদিন কলেজ গেটে এসে নিরাপত্তারক্ষীদের সব জানান। তারপরও ওই ছাত্রীকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। প্রসঙ্গত উল্লেখ্য, কলেজ ভর্তিতে তোলাবাজির অভিযোগ সোমবার সকালে কলেতের প্রাক্তন ছাত্রনেতা তিতান সাহাকে গ্রেফতার করা হয়। লালবাজার গুন্ডাদমন শাখা গ্রেফতার করে তাঁকে।

রবিবার রাতে কলকাতার মোট ১৭টি জায়গায় অভিযান চালান তদন্তকারীরা। নতুন ভর্তি হতে আসা ছাত্রছাত্রীদের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে আসন বিক্রির অভিযোগ ওঠে তৃণমূল ছাত্রনেতাদের বিরুদ্ধে। এদিনও কলেজ চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। কলেজে যান ডিসি নর্থ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+