জেলে প্রেমিককে মাদক পাচারের চেষ্টা! গ্রেফতার কলেজ ছাত্রী

দমদম জেলে বন্দী প্রেমিক ভগীরথ সরকারকে মাদক সরবরাহ করতে গিয়ে ধরা পড়ে গেল কলেজছাত্রী। ধৃতের নাম সুস্মিতা মালাকার। অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক তাকে জামিন দেন।

দমদম জেলে বন্দী প্রেমিক ভগীরথ সরকারকে মাদক সরবরাহ করতে গিয়ে ধৃত কলেজছাত্রী। ধৃতের নাম সুস্মিতা মালাকার। অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক তাকে জামিন দেন। যদিও তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

জেলে প্রেমিককে মাদক পাচারের চেষ্টা! গ্রেফতার কলেজ ছাত্রী

খুনের মামলা-সহ একাধিক মামলায় অভিযুক্ত হয়ে জেলবন্দি আমডাঙার বাসিন্দা ভগীরথ সরকার। সূত্রের খবর অনুযায়ী, সেই মামলায় নাম জড়িয়েছিল সুস্মিতারও। তবে তাকে গ্রেফতার করা হয়নি। অভিযোগ, প্রমিককে দেখতে যাওয়ার নাম করে জেলে গাঁজা পাচার করত। সেই গাঁজা অন্য বন্দিদের বিক্রি করত ভগীরথ।

জানা গিয়েছে, জেলে ভগীরথের কাছে গাঁজার সূত্র ধরে সুস্মিতার ওপর নজরদারি শুরু করে কারারক্ষীরা। মঙ্গলবার সুস্মিতার সঙ্গে ছিল একটি পাউডারের কৌটো। সেই কৌটো নিয়ে ঢুকতে গেলেই সন্দেহ হয় কারারক্ষীদের। খোলার পর তার মধ্যে গাঁজার সন্ধান পাওয়া যায়। গ্রেফতার করা হয় কলেজ ছাত্রী সুস্মিতাকে।

সূত্রের খবর অনুযায়ী, ফেসবুকে ভগীরথের সঙ্গে আলাপ হয়েছিল বারাসতের নপাড়ার বাসিন্দা সুস্মিতার। পরে নম্বরের আদানপ্রদান হয়। এরপর সম্পর্ক গড়ায় প্রণয়ে। মধ্যমগ্রামের আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুস্মিতা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কলেজে যাওয়ার নাম করে মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিল সুস্মিতা। কথা ছিল বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফিরবে। বিকেলে আর যোগাযোগ করা যায়নি। বাড়ি না ফেরায় রাত ১১ টা নাগাদ দত্তপুকুর থানায় মিসিং ডায়েরি করা হয়। রাত বারোটা নাগাদ ফোন করে জানানো হয় জেলে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়েছে সে।

পরিবারের অনুমান সুস্মিতাকে ফাঁসানো হয়েছে। ভগীরথ সরকারের নাম তাঁরা শোনেননি বলেও জানিয়েছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+