West Bengal College Admission 2023: কলেজগুলিতে শুরু ভর্তি প্রক্রিয়া! নতুন এই নিয়মের বিষয়ে জানেন?
West Bengal College Admission 2023: ইতিমধ্যে কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে! এবার কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার কথা বলা হলেও তা হচ্ছে না। তবে সংশ্লিষ্ট ভাবে কলেজগুলির ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
তবে পুরো বিষয়টাই অনলাইনের (west bengal college admission 2023) মাধ্যমে হবে বলে জানা গিয়েছে। যাতে স্বচ্ছতা থাকে সেজন্যেই এহেন সিদ্ধান্ত। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়াতে রদবদল করা হয়েছে। যেমন ভর্তির আবেদন আগামী ১ লা জুলাই থেকে করা যাবে। আর তা করা যাবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। আর আবেদন প্রক্রিয়া শেষ হলে কলেজগুলি সমস্ত ফর্মগুলি স্ক্রুটিনি করে দেখবে। এরপর মেধা তালিকা প্রকাশ করা হবে।

আর তা প্রকাশ করার নির্ধারিত সময়ও বেঁধে দিয়েছে উচ্চ শিক্ষা দফতর। নির্দেশ অনুযায়ী কলেজগুলিকে (west bengal college) এই মেধা তালিকা প্রকাশ করতে হবে আগামী ২০ জুলাইয়ের মধ্যে। এরপর হাতে আর কয়েকদিন থাকবে! সমস্ত ভর্তি প্রক্রিয়া আগামী ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করে ফেলতে হবে বলেও জানানো হয়েছে। অগস্টের প্রথম সপ্তাহ থেকে একেবারে পুরোদমে স্নাতকের নতুন বছরের ক্লাস শুরু হয়ে যাবে। একেবারে মেধার ভিত্তিতেই যাতে কলেজগুলি পড়ুয়াদের ভর্তি নেয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

টাকা নিয়ে ভর্তির অভিযোগ আসলে কড়া ব্যবস্থা নেওয়ারও কথা বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, মোটা টাকার বিনিময়ে কলেজে ভর্তির (west bengal college admission 2023) অভিযোগ উঠেছে একাধিকবার। যা নিয়ে মুখ পুড়ছে শাসকদলের। এবার যাতে এমন অভিযোগ না আসে সেজন্যে পুরোটাই অনলাইনে ব্যবস্থা করা হয়েছে শিক্ষা দফতরের তরফে। কলেজ কর্তৃপক্ষ ইমেল বা চিঠি দিয়ে ভর্তির কথা জানানোর কথাও বলা হয়েছে। ভর্তির জন্য কোনও প্রার্থীর কলেজে যাওয়ার প্রয়োজন নেই। এমনকি ভর্তির টাকাও অনলাইন কিংবা ব্যাঙ্কের মাধ্যমে নেওয়া হবে। এমনটাই জানা গিয়েছে।

নতুন শিক্ষাবর্ষ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সিলেবাস হচ্ছে জাতীয় শিক্ষানীতি মেনেই। ফলে গ্র্যাজুয়েশন করতে এবার চারবছর পাবেন পড়ুয়ারা। স্নাতকোত্তর করতে একবছর। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্যান্য রাজ্যের পড়ুয়াদের সঙ্গে প্রতিযোগিতায় বাংলার ছেলে-মেয়েরাও যেতে পারে সেজন্যেই এই সিদ্ধান্ত।












Click it and Unblock the Notifications