পচা মাংসের পর এবার আরশোলা! রেস্তোরাঁর সাফাই শুনলে চমকে যাবেন
শহরে পচা মাংস, পচা মাছের মধ্যেই এবার ফ্রায়েড রাইসে আরশোলা। ঘটনাটি প্রগতি ময়দান থানা এলাকার। থানায় অভিযোগের ভিত্তিতে রেস্তোরাঁর ম্যানেজার-সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শহরে পচা মাংস, পচা মাছের মধ্যেই এবার ফ্রায়েড রাইসে আরশোলা। ঘটনাটি প্রগতি ময়দান থানা এলাকার। থানায় অভিযোগের ভিত্তিতে রেস্তোরাঁর ম্যানেজার-সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভাগাড়ের মাংস কিংবা পচা মাছের বিতর্কের মধ্যে কিছু মানুষের কাছে রেস্তোরাঁর খাবারই প্রিয়। সেরকমই যাদবপুরে পাল পরিবার। মাঝে মধ্যেই রেস্তোরাঁয় খেতে যান রজত পাল এবং তাঁর স্ত্রী শতরূপা পাল। শুক্রবার রাতেও তাঁরা বেরিয়ে পড়েছিলেন চায়না টাউনের উদ্দেশে। সেখানকার এক রেস্তোরাঁয় ফ্রায়েড রাইসের অর্ডার দেন তাঁরা।
খাবার থালায় করে সামনে রাখার পর কিছুটা খেয়েও ফেলেন তাঁরা। এরপর তাঁরা দেখেন একটি আরশোলা। যেটি ভাজা অবস্থায় রয়েছে। পরিবারের দাবি তাঁরা সঙ্গে সঙ্গে রেস্তোরাঁর ম্যানেজারকে বিষয়টি বলেন। অভিযোগ, নিজেদের দোষ স্বীকার করা আগে রেস্তোরাঁর তরফে বলা হয়, এরকম হতেই পারে। রেস্তোরাঁর তরফে বিল কিছুটা কম করার আশ্বাস দেওয়া হয় বলে দাবি পাল পরিবারের।
কোনওক্রমে রেস্তোরাঁ থেকে বেরিয়ে প্রগতি ময়দান থানায় যান তাঁরা। সেখানে অভিযোগ দায়ের হয়।












Click it and Unblock the Notifications