C. V. Ananda Bose: বিনাশকালে বুদ্ধিনাশ, আক্রান্তরা ঢুকতে না পারলে মুখ্যমন্ত্রীও না! কড়া বার্তা রাজ্যপালের

C. V. Ananda Bose: অবশেষে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে পারলেন আক্রান্ত বিজেপি কর্মীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে এদিন রাজভবনে যান শতাধিকেরও বেশি আক্রান্ত বিজেপি নেতা-কর্মী। ছিলেন বহু মহিলাও। তাঁদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল বোস। এবং আশ্বাস দেন শেষ পর্যন্ত লড়াই করার।

এমনকি এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে স্পষ্ট বাংলায় কড়া বার্তাও দিতেও শোনা যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (C. V. Ananda Bose) । ভোট পরবর্তী হিংসা অব্যাহত। একের পর এক জায়গায় আক্রান্ত বিজেপি কর্মীরা। এই অবস্থায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলে অভিযোগ বিরোধী দলনেতার।

C V Ananda Bose

হিংসায় ঘর ছাড়া শতাধিকেও বেশি আক্রান্তকে নিয়ে রাজভবনে যান তিনি। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজভবনে ঢোকানো হয় কর্মীদের। সেখানে তাদের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস দেখা করেন। তিনি জানান, হাইকোর্টের নির্দেশ দেখেছি। সবাইকে স্বাগত রাজভবনে। হিংসার বিরুদ্ধে আমরা একজোট হয়ে লড়াই করব। বাংলাকে হিংসামুক্ত করার কথাও এদিন শোনা যায় সাংবিধানিক প্রধানের বক্তব্যে।

শুধু তাই নয়, এই প্রসঙ্গে তাঁর আরও সংযোজন, 'আমি শেষ পর্যন্ত লড়াই করব। বাংলার দশ কোটি ভাই-বোনেরা আমার সঙ্গে আছেন।' কার্যত এরপরেই মুখ্যমন্ত্রীকে কড়া বার্তা দিয়ে রাজ্যপাল বোস বলেন, অবিলম্বে রাজভবনে মোতায়েন পুলিশ কর্মীদের বদলি করতে হবে।

শুধু তাই নয়, আক্রান্তরা আমার সঙ্গে দেখা করতে না পারলে পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী আমার সঙ্গে দেখা করতে পারবেন না বলেও এদিন স্পষ্ট বার্তা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এহেন বার্তা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

যদিও রাজ্যপালের এহেন বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা। একই সঙ্গে রাজ্য প্রশাসনকেও একহাত নেন। বলেন,ভোটের নামে প্রহসন হয়েছে বাংলায়। বিভিন্ন জায়গায় অন্তত পনেরো হাজার বিজেপির নেতা-কর্মী ঘরছাড়া। অন্তত দুর্গাপুজোন পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনী রাখার দাবি জানান বিজেপি বিধায়ক।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই ভোট পরবর্তী রাজ্যে হিংসা নিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমন শানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যে গণতন্ত্র বিপন্ন। নিরপরাধ মানুষকে বন্দুকের নলের মুখে রাখা হচ্ছে বলেও মন্তব্য করেছেন রাজ্যপাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+