মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, বাজারে কতটা দাম কমলো আলু, আদা ও অন্যান্য সবজির?
সবজি, আনাজের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের রান্নাঘরে একপ্রকার আগুন লেগেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে দাম কমাতে নির্দেশ দিয়েছেন। তারপরেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে হানা দিয়েছে আধিকারিকরা। কলকাতার বাজারে ঘুরে বেড়াচ্ছে টাস্ক ফোর্স।
প্রায় এক সপ্তাহ হতে চলল মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তারপরে কতটা দাম কমলো সবজির? আলু, পেয়াঁজ, আদা, রসুন, বেগুন প্রভৃতির দাম কতটা কমলো? সেই প্রশ্ন উঠছে। বৃষ্টি না হওয়ায় সবজির ফলন এবার তেমন হয়নি। সেই কারণে দাম বেড়ে রয়েছে বাজারে। এই কথাও শোনা যাচ্ছে বিক্রেতাদের থেকে।

সোমবার সকালে টাস্ক ফোর্সের আধিকারিকরা কলকাতার নিউ মার্কেটে পৌঁছে গিয়েছিলেন। সেখানে সবজির দর কত যাচ্ছে? এই সব খতিয়ে দেখেন। জিনিসপত্রের দাম কমাতে বলেন টাস্ক ফোর্সের সদস্যরা। বিক্রেতাদের সঙ্গে এই সব বিষয়ে কথাও হয় তাদের।
নিউ মার্কেটে সবজির দাম সামান্য ওঠানামা করছে। এদিন শসার বাজার দর ৫০ টাকা কেজি। লঙ্কার দামও সামান্য কমেছে৷ লঙ্কার বাজার দর ৮০ টাকা কেজি হয়েছে। দিন কয়েক আগেই কাঁচালঙ্কার দাম ১০০ টাকা কেজি ছিল বাজারে। সেই তুলনায় আলুর দাম তেমন কিছু কমেনি। চন্দ্রমুখী আলু ৪০ টাকা টাকা কেজি। জ্যোতি আলু ৩৫ টাকা কেজি বাজারে বিক্রি হচ্ছে।
কিছুটা দাম কমেছে টমাটো, রসুন, আদা, ঢেঁড়স, পটোল, ঝিঙের। নিউ মার্কেটে সোমবারের বাজার দর - টমেটো ৬০ টাকা কেজি। রসুন ১৬০ টাকা কেজি। আদার দাম কেজি প্রতি ১৩০ টাকা। ঢেঁড়সের দাম সামান্য কমে হয়েছে ৮০ টাকা। ৩৫ টাকা কেজি পটোল বিক্রি হয়েছে। ঝিঙের দাম ৬৫ টাকা কেজি।
ক্যাপসিকাম ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গাজর ও বিট ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে নিউ মার্কেটে। দাম কমানোর কথা বার বার বলা হয়েছে বিক্রেতাদের।












Click it and Unblock the Notifications