Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা মঞ্চেই বঙ্গ বিভূষণ প্রদান মমতার, সৌরভকে নিয়ে উদ্বোধন হকি স্টেডিয়ামের

আজ উদ্বোধন হলো ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। সেই মঞ্চ থেকেই এদিন শত্রুঘ্ন সিনহা ও আরতি মুখোপাধ্যায়কে বঙ্গ বিভূষণ পুরস্কার প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একইসঙ্গে অত্যাধুনিক সুবিধাযুক্ত বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়ামেরও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, সৌরভ গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে। ২২ হাজার দর্শকাসনবিশিষ্ট এই স্টেডিয়াম দেশের সর্ববৃহৎ বলে দাবি রাজ্য সরকারের।

মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, "সিনেমা একটি সর্বজনীন ভাষা, যা সীমানা পেরিয়ে মানুষকে একত্রিত করে এবং আমাদের সম্মিলিত মানবতাকে তুলে ধরে। এটি শান্তি, ভ্রাতৃত্ব, শিক্ষা ও সংস্কৃতির আদর্শকে ধারণ করে। বিশ্বের বিভিন্ন ভাষা ও আবেগকে একটি সুরেলা গল্পে বুনে তোলে। এই ভাবনাকে সঙ্গী করে প্রতি বছর পশ্চিমবঙ্গ সরকার তথ্য ও সংস্কৃতি দফতরের মাধ্যমে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) আয়োজন করে। যা চলচ্চিত্র উৎকর্ষতা ও সাংস্কৃতিক আদান-প্রদানের এক বিশাল সমাবেশ।

আজ ধন ধান্য অডিটোরিয়ামে, KIFF-এর ৩১তম সংস্করণের উদ্বোধনের সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। বিশ্বের বিশিষ্ট অতিথি, বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা এবং শিল্পীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই বছর ৩৯টি দেশের ২১৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। যার মধ্যে ১৮৫টি পূর্ণদৈর্ঘ্য এবং ৩০টি স্বল্পদৈর্ঘ্য ও তথ্যচিত্র রয়েছে। ২০টি প্রেক্ষাগৃহে এই চলচ্চিত্রগুলো দেখানো হবে।

এই উৎসবে ১৮টি ভারতীয় ভাষার চলচ্চিত্র, যার মধ্যে বাংলাও রয়েছে, এবং ৩০টি বিদেশি ভাষার চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ বছর পোল্যান্ডকে ফোকাস কান্ট্রি হিসেবে পেয়ে আমরা গর্বিত। যা আমাদের দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করবে। KIFF ভারতের সমস্ত চলচ্চিত্র উৎসবের মধ্যে সর্বোচ্চ পুরস্কার অর্থ প্রদান করে, এটি জানাতে পেরে আমি অত্যন্ত গর্বিত।

এবারের উৎসবে ডেভিড স্যামুয়েল পেকিনপাহ, রাজ খোসলা, সন্তোষ দত্ত, রিচার্ড বার্টন এবং সলিল চৌধুরীর মতো কিংবদন্তি শিল্পীদের প্রতি বিশেষ প্রদর্শনী ও শতবর্ষীয় শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এ ছাড়াও শ্যাম বেনেগাল, ডেভিড লিঞ্চ, অরুণ রায়, রাজা মিত্র এবং শশী আনন্দকে বিশেষ সম্মাননা জানানো হয়েছে।

সংগীত ও সিনেমার জগতে অসামান্য অবদানের জন্য কিংবদন্তি সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায় এবং আইকনিক অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে বঙ্গ বিভূষণ পুরস্কার প্রদান করা আমার জন্য সম্মানের ছিল। কঙ্কণী, হরিয়ানভি, বোড়ো, ককবরক, তুলু, আরেবা, তিওয়া এবং সাঁওতালির মতো বিরল ভারতীয় ভাষার চলচ্চিত্র অন্তর্ভুক্তিতে আমি বিশেষভাবে আনন্দিত, যা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সাংস্কৃতিক শিকড়ই সমস্ত উন্নতির ভিত্তি।

KIFF শিল্প, সৃজনশীলতা এবং মুক্ত ভাবধারার আদান-প্রদানের একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়ে আছে। এটি এমন একটি উৎসব যা শুধু চলচ্চিত্রকেই উদযাপন করে না, বরং মানবতাকে সংজ্ঞায়িত করে এমন শাশ্বত মূল্যবোধগুলিকেও লালন করে।"

উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনে এদিন শুরুতেই প্রদর্শিত হয় সপ্তপদী। ঋত্ত্বিক ঘটকের জন্মশতবর্ষও বিশেষভাবে উদযাপিত হচ্ছে এবারের চলচ্চিত্র উৎসবে। শোলে ছবির ৫০ বছর উদযাপন হচ্ছে। সেই ছবির পরিচালক রমেশ সিপ্পি সস্ত্রীক হাজির ছিলেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে। মুখ্যমন্ত্রী জানান, রমেশ সিপ্পি কলকাতায় কাজ করতে চান। তাঁকে সবরকম সহযোগিতা প্রদান করা হবে। রমেশ সিপ্পি বলেন, অনেক চলচ্চিত্র উৎসবে গিয়েছি। তবে কলকাতায় এলেই আলাদা ও অভূতপূর্ব অনুভূতি হয়।

মঞ্চে ছিল তারকা সমাবেশ। রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব (দীপক অধিকারী), জিৎ, লিলি চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, কোয়েল মল্লিক-সহ টলিউডের তারকারাও মঞ্চে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগীতের প্রতি অনুরাগ, শিল্পীদের পাশে সব সময় থাকার প্রশংসা করে আরতি মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে এভাবেই কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।

রাজ্য সরকারের ক্রীড়া দফতরের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে গড়ে তোলা হয়েছে বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়াম। আজ ২২ হাজার দর্শক আসন বিশিষ্ট ভারতের বৃহত্তম আন্তর্জাতিক মানের এই হকি স্টেডিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অত্যাধুনিক এই হকি স্টেডিয়ামটি তে থাকছে আন্তর্জাতিক মানের সিন্থেটিক টার্ফ, আর্দেন গ্যালারি, দুটি অত্যাধুনিক সুসজ্জিত ড্রেসিংরুম, প্রেস কর্নার, ভিডিও অ্যানালেসিস্ট এর জন্য রুম, ভেন্যু পরিচালনা কেন্দ্র।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+