রাজ্যপাল কনভিন্সড! চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে মমতা উত্তর দিলেন কেশরীনাথ ত্রিপাঠীকে

এনআরএস নিয়ে রাজ্যব্যাপী জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জট কাটাতে মুখ্যমন্ত্রীকে ফের চিঠি দিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

এনআরএস নিয়ে রাজ্যব্যাপী জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জট কাটাতে মুখ্যমন্ত্রীকে ফের চিঠি দিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলেন। চিঠির উত্তরও দেন। এদিনের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীকে এসম্পর্কে জিজ্ঞাসা করা হলেন, তিনি বলেন, উনি কনভিন্সড। বিষয়টি তাঁদের ওপর ছেড়ে দেওয়ার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

'উনি কনভিন্সড'

'উনি কনভিন্সড'

রাজ্যব্যাপী চলছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। সরকারি চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল থেকে দেশের স্বাস্থ্যমন্ত্রীও। শুক্রবারের পর শনিবারও বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন বলে জানা গিয়েছে। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, উনি কনভিন্সড। বিষয়টি তাঁদের ওপর ( মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল) ছেড়ে দেওয়ার কথা বলেন তিনি।

রাজ্যপালের পরামর্শ

সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী যাতে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, সেই পরামর্শ দিয়েছেন রাজ্যপাল। এছাড়াও এনআরএস হামলায় অভিযুক্তদের নিয়ে তদন্ত যাতে দ্রুত শেষ করা হয়, সেই কথাও চিঠিতে লিখেছেন বলে জানা গিয়েছে।

সমস্যার সমাধানে রাজ্যপালের উদ্যোগ

সমস্যার সমাধানে রাজ্যপালের উদ্যোগ

বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনের তরফ থেকে রাজ্যপালের কাছে চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে হস্তক্ষেপ করতে অনুরোধ করা হয়েছে। শুক্রবারই বিষয়টি নিয়ে প্রথমবার চিঠি দেন রাজ্যপাল। দেন একাধিক উপদেশ। যার মধ্যে ছিল আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলার মতো প্রসঙ্গও। শুক্রবার চিঠি দেওয়ার আগে রাজ্যপাল নবান্নে ফোন করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। যদিও তখন তাঁকে জানানো হয়, মুখ্যমন্ত্রী বাইরে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+