Mamata Banerjee: কুয়াশা মাখা রেড রোডে মুখ্যমন্ত্রীর প্রাতর্ভ্রমণ, খেললেন বাস্কেট বল
শীতের কুয়াশার চাদরে মোড়া দক্ষিণবঙ্গ। কলকাতাতেও শনিবার সকালে ঘন কুয়াশা দেখা যায়। ভোরবেলায় বেরিয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁটতে থাকলেন রেড রোডে।
কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ফের পথে নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী। রেড রোডে চলছে ধর্না কর্মসূচি। ৪৮ ঘণ্টা তিনি সেখানেই থাকবেন। শুক্রবার সন্ধ্যায় আক্রমণাত্মক বক্তব্য রেখেছিলেন তিনি। বিজেপি সরকারকে দুষেছিলেন।

রাতে রেড রোডেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অস্থায়ী তাবু তৈরি করা হয়েছে মঞ্চের পিছনে। সেখানে মুখ্যমন্ত্রীর জন্য থাকার জায়গাও করা হয়েছে। রাত্রিবাসের পর সকালে ওঠেন মুখ্যমন্ত্রী। বেরিয়ে পড়েন রেড রোডে।
তখন গোটা ময়দান এলাকাই কুয়াশার চাদরে ঢাকা। ঠান্ডা হাওয়া বইছে চারদিকে। প্রাতর্ভ্রমণে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী। রেড রোড ধরে তিনি বেশ কিছুটা হাঁটেন। নিরাপত্তারক্ষীরাও তাঁর সঙ্গে ছিলেন।
প্রাতর্ভ্রমণের সময় দেখা যায় কয়েক জন বাস্কেট বল খেলছেন গ্রাউন্ডে। মুখ্যমন্ত্রী চলে যান তাদের কাছে। কথা বলেন তিনি। বাস্কেট বল নেন। বাস্কেট বল খেলেছেন তিনি। তারপর সেখান থেকে বেরিয়ে যান। বেশ কিছুটা সময় এদিন সকালে রেড রোডে মুখ্যমন্ত্রী হাঁটাহাঁটি করেন। রেড রোডের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
কেন্দ্রীয় সরকার প্রকল্পের টাকা দিচ্ছে না। ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা বন্ধ করে রেখেছে নরেন্দ্র মোদী সরকার। এই কাজ ভারতীয় সংবিধানের বিরুদ্ধে। এজন্য জেল হওয়া উচিত। জোর গলায় এমনই বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী।
শুধু তাই নয়, কেন্দ্রের তৈরি ক্যাগ রিপোর্ট মিথ্যা। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সব হিসেব পাঠিয়ে দিয়েছে। আর কোনও হিসেব বাকি নেই। পরিষ্কার এই কথাই বলেই তিনি। আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই ধর্না কর্মসূচি চলবে। মুখ্যমন্ত্রী দুদিন থাকবেন। এরপর তৃণমূলের অন্যান্য জেলা, যুব, ছাত্র, মহিলা সংগঠন এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন।












Click it and Unblock the Notifications