ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী! বুধবার যাচ্ছেন গঙ্গাসাগর

বর্ষশেষে গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বুধবার শুরু হচ্ছে তিনদিনের এই সফর। তবে প্রথমেই মুখ্যমন্ত্রী যাবেন বিষ্ণুপুর।

বর্ষশেষে গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বুধবার শুরু হচ্ছে তিনদিনের এই সফর। তবে প্রথমেই মুখ্যমন্ত্রী যাবেন বিষ্ণুপুর। সেখানে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করার কথাও রয়েছে। পরে সেখান থেকে হেলিকপ্টারে যাবেন গঙ্গাসাগর। সেখানেও গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি।

বুধবার বিষ্ণুপুরে প্রশাসনিক বৈঠক

বুধবার বিষ্ণুপুরে প্রশাসনিক বৈঠক

বুধবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করার কথাও রয়েছে সেখানে।

বিকেলে কপিলমুনির আশ্রমে পুজো

বিকেলে কপিলমুনির আশ্রমে পুজো

বৈঠক শেষে হেলিকপ্টারে গঙ্গাসাগর যাত্রা। বিকেলে কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর।

নামখানায় প্রশাসনিক বৈঠক

নামখানায় প্রশাসনিক বৈঠক

মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নামখানায় প্রশাসনিক বৈঠক করবেন। দুপুর একটা নাগাদ ওই বৈঠক হবে।

গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠক

গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠক

গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার দুপুর একটায় হবে ওই বৈঠক। গঙ্গাসাগর মেলার প্রস্তুতিও খতিয়ে দেখবেন তিনি। বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করার কথাও রয়েছে সেখানে।

শুক্রবার বিকেলে হেলিকপ্টারে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

(ফাইল ছবি: সৌজন্য পিটিআই)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+