এবার 'দুয়ারে' যাচ্ছেন মুখ্যমন্ত্রী! ভবানীপুরে বিলি করবেন 'স্বাস্থ্যসাথী' কার্ড
বুধবার ভবানীপুরে জেপি নাড্ডাকে (jp nadda) ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই ভবানীপুর থেকেই পরপর দুবার জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়( mamata banerjee)। এবার সেই কেন্দ্রেই দুয়ারে সরকার কর্মসূচিতে অংশ নিত
বুধবার ভবানীপুরে জেপি নাড্ডাকে (jp nadda) ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই ভবানীপুর থেকেই পরপর দুবার জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়( mamata banerjee)। এবার সেই কেন্দ্রেই দুয়ারে সরকার কর্মসূচিতে অংশ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। বৃহস্পতিবার তিনি নিজে সেখানে স্বাস্থ্যসাথীর কার্ড বিলি করবেন বলে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রী ঘোষণা ও স্বাস্থসাথী কার্ডের জন্য ভিড়
নভেম্বরের শেষের দিকে বাঁকুড়ার সভা থেকে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই সরকারের অন্তত ১২ টি প্রকল্পের সুবিধা মানুষের কাছে নিয়ে যাওয়ার বলেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর ১ ডিসেম্বর থেকে ব্লকে ব্লকে কাজ শুরু হয়। তবে সব জায়গাতেই স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্যই মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। কোথাও কোথাও ভিড় থেকে বিশৃঙ্খলাও তৈরি হচ্ছে। বুধবার বনগাঁর সভা থেকে দুয়ারে কর্মসূচি নিয়ে ব্যাখ্যা করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে।

মুখ্যমন্ত্রীর কেন্দ্রে বিজেপির সভাপতি
মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার কর্মসূচির কথা ঘোষণার পরেই বিজেপিও আর নয় অন্যায় কর্মসূচি নিয়ে নেমে পড়ে। দলের নেতার তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বাড়ি বাড়ি প্রচার শুরু করেন। যার অঙ্গ হিসেবে জেপি নাড্ডা ভবানীপুরের সাতটি বাড়িতে যাবেন বলে ঠিক হয়। সেই মতো ৯ ডিসেম্বর কলকাতা এসে ভবানীপুরে গিরিশ মুখার্জি রোডে অপরিসর রাস্তায় ঢোকেন জেপি নাড্ডা। সেখানে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দরজায় দরজায় গিয়ে জেপি নাড্ডা বিজেপির প্রচারপত্র তুলে দেন।

ভবানীপুরে মুখ্যমন্ত্রী বিলি করবেন স্বাস্থ্যসাথী কার্ড
বুধবার বিকেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি ভবানীপুরে গিয়েছিলেন গৃহ সম্পর্ক অভিযানে। আর রাতেই জানা গেল, মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নিজের কেন্দ্র ভবানীপুরের যদুবাবুর বাজারে স্বাস্থ্যসাথী কার্ড বিলি করবেন। আগে থেকেই ঠিক ছিল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো ১০ ডিসেম্বর গান্ধী মূর্তির পাদদেশে নতুন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন। এদিন মুখ্যমন্ত্রী সেখানে তো যাবেনই, তবে তার আগে যাবে দুয়ারে সরকার কর্মসূচিতে অংশ নিতে। বিজেপির তরফে কটাক্ষ করে বলা হয়েছে, নাড্ডার কর্মসূচির পাল্টা হিসেবেই মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি ঠিক করা হয়েছে।

২০১৯-এর নির্বাচনে ভবানীপুরের ফলাফল
২০১৯-এর লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরেও দেখা গিয়েছিল গেরুয়া ঝড়। যে কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর নিকটতম প্রার্থীর ব্যবধান ছিল ২৫ হাজারের মতো, সেই ব্যবধান ২০১৯-এর নির্বাচনে কমে চলে যায় ৩ হাজারের কাছাকাছি। ২০১৯-এর লোকসভা নির্বাচনের নিরিখে ভবানীপুরে তৃণমূল পেয়েছিল ৬১, ১৩৭ ভোট। অন্যদিকে বিজেপি পেয়েছিল ৫৭৯৬৯ টি ভোট। অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্রে এগিয়ে ছিলেন ৩১৬৮ ভোটে।












Click it and Unblock the Notifications