পুলওয়ামার জঙ্গি হামলা! শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে রাস্তায় মমতা
পুলওয়ামার শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি শনিবার মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪ টেয় শুরু হবে মিছিল।
পুলওয়ামার শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি শনিবার মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪ টেয় শুরু হবে মিছিল। হাজরা থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মোমবাতি মিচিল করা হবে। শুক্রবার বিকেলে সিপিএম-এর কলকাতা জেলা কমিটি মিছিল করেছিল। লেনিন মূর্তি থেকে মহাজাতি সদন পর্যন্ত যায় সেই মিছিল।


প্রতিবাদ আর প্রতিরোধে নানারূপে দেখা গিয়েছে কলকাতাকে। মানব বন্ধন থেকে মোমবাতি মিছিল, সবই দেখেছে কলকাতা। যেমন শুক্রবার বিকেলে কলকাতার পথে পুলওয়ামার হত্যালীলার বিরুদ্ধে মিছিল করে কলকাতা জেলা সিপিএম। এছাড়াও মোমবাতি মিছিল করে ফরওয়ার্ড ব্লকও। বিজেপি তরফেও
কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল করা হয়।
শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার পথে নেমেছিল শিশুরাও। বালুরঘাটে শখানেক স্কুল পড়ুয়া মিছিল করে।












Click it and Unblock the Notifications