সৌজন্যের নজির : অসুস্থ বিরোধী দলনেতা মান্নানকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

বিধানসভায় গোলমালের জেরে অসুস্থ বিরোধী দলনেতা কংগ্রেসের আবদুল মান্নানকে দেখতে নিজে থেকে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১১ ফেব্রুয়ারি : সংসদীয় গণতন্ত্রে বিরোধের পাশাপাশি সৌজন্যতাও থাকবে, তা ফের একবার দেখিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় গোলমালের জেরে অসুস্থ বিরোধী দলনেতা কংগ্রেসের আবদুল মান্নানকে দেখতে তাই নিজে থেকে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী।

এদিন দুপুরে নবান্ন যাওয়ার পথে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আচমকাই গাড়ি ঘুরিয়ে তিনি বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চলে যান। সেখানে গিয়ে মিনিট দশেক ছিলেন। অসুস্থ আবদুল মান্নানকে দেখে আসার পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্যও কামনা করেন মুখ্যমন্ত্রী।

অসুস্থ বিরোধী দলনেতা মান্নানকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

দুপুরে সেইসময়ে হাসপাতালের বেডে বিশ্রাম নিচ্ছিলেন অসুস্থ কংগ্রেস বিধায়ক। তাঁকে দেখে মুখ্যমন্ত্রী সরাসরি বলেন, মান্নানদা দ্রুত সুস্থ হয়ে উঠুন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তাঁর স্বাস্থ্য নিয়ে খোঁজখবরও করেন মুখ্যমন্ত্রী। এরপরই কয়েকমিনিট থেকে ফের বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য মন্ত্রিসভার দুই সদস্য ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। এদিকে হাসপাতালের তরফে বলা হয়েছে, শুক্রবার স্থায়ী পেসমেকার বসেছে মান্নানের শরীরে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। ২-১ দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, রাজ্য বাজেট পেশের আগে সরকারি সম্পত্তি ভাঙচুর সংক্রান্ত বিল নিয়ে বিধানসভায় গোলমাল হয়। সেইসময়ে বিরোধিতা করায় মান্নানকে ২ দিনের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে সভা না ছাড়তে চাওয়ায় মার্শালদের সঙ্গে ধাক্কাধাক্কি বাঁধে। আর তার জেরেই অসুস্থ হন কংগ্রেস নেতা আবদুল মান্নান।

এর আগে তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নিজে এসে মান্নান সাহেবকে দেখে গিয়েছেন। আর এদিন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা নিজে এসে বিরোধী বিধায়ককে দেখে গেলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+