এনআরএস-এর ঘটনা তাৎক্ষণিক! দু'পক্ষের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের আশ্বাস মমতার
এনআরএস-এর ঘটনা তাৎক্ষণিক। এর পাশাপাশি এই ঘটনাকে মর্মান্তিক বলেও মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এনআরএস হাসপাতালের ঘটনা তাৎক্ষণিক। এর পাশাপাশি এই ঘটনাকে মর্মান্তিক বলেও মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোগীর পরিবার এবং চিকিৎসক উভয়ের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত করার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। সেই রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

'এনআরএস-এ হামলায় দায়ী দুপক্ষই'
এনআরএস-এ রোগী মৃত্যুর পর সংঘর্ষের দায়ী দুপক্ষই। এদিন এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কীভাবে রোগীর মৃত্যু হল, তা নিয়ে যেমন তদন্ত হবে, তেমনই তদন্ত হবে চিকিৎসকদের ওপর হামলা নিয়েও। তদন্ত রিপোর্ট সর্বসমক্ষে প্রকাশ করা হবে। জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

'নির্বাচনের আগে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়'
নির্বাচনের সময় কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। নতুন সিপি এসে বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন। ভুল বোঝাবুঝির
ফলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। ভোটের পর অনুজ শর্মাকে সিপির আসনে বসানো হয়েছে। আগে নিষেধাজ্ঞা ফের
ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

'হাসপাতালে আন্দোলন রাজনৈতিক'
হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলন করছেন তাকে রাজনৈতিক বলে অবিহিত করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করে বলেন, বিজেপি হাসপাতালে ঢুকে হিন্দু মুসলিম শুরু করেছে। সিপিএম-এর একটা অংশ এর পিছনে রয়েছে বলে অভিযোগ করেন তিনি। হাসপাতাল রাজনীতির জায়গা নয় বলেও জানিয়ে দেন তিনি।

চিকিৎসকদের আচরণে স্তম্ভিত মুখ্যমন্ত্রী
এর আগে এনআরএস এবং বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের আচরণে তিনি স্তম্ভিত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এনআরএস-এর ঘটনা শোনার পর তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে হাসপাতালে পাঠানোর পাশাপাশি আহত চিকিৎসকের পরিবারের কাছে পাঠিয়েছিলেন। ওই চিকিৎসকের চিকিৎসার
সব খরচ সরকার দেবে বলেও জানিয়ে দেওয়া হয়। তার পরেও এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় বলেও জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications