নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ! আজ রাজপথে মমতা, সবাইকে আহ্বান

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আজ দুপুরে রাজপথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পথে নামার কথা তিনি শুক্রবার ঘোষণা করেছিলেন

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আজ দুপুরে রাজপথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পথে নামার কথা তিনি শুক্রবার ঘোষণা করেছিলেন। এরপর এদিন সকালে টুইটারে তিনি নাগরিকত্ব আইন বিরোধী কর্মসূচি নিয়ে পোস্টও করেছেন। সেখানে তিনি জানিয়েছেন মিছিল শুরু হবে বেলা একটা থেকে।

টুইটারে সরব মুখ্যমন্ত্রী

এদিন সকালে কর্মসূচি নিয়ে টুইটারে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এনআরসি এবং নাগরিকত্ব আইন বিরোধী কর্মসূচি শুরু হবে বেলা একটায়। রেডরোডে আম্বেদকরের মূর্তির কাছ থেকে শুরু হয়ে তা শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে।

শান্তিপূর্ণ মিছিলের আহ্বান

শান্তিপূর্ণ মিছিলের আহ্বান

মুখ্যমন্ত্রী এদিন শান্তিপূর্ণভাবে মিছিল করার আহ্বান জানিয়েছেন।

এদিনও রাজ্যের বিভিন্ন জায়গায় অবরোধ, অশান্তি

এদিনও রাজ্যের বিভিন্ন জায়গায় অবরোধ, অশান্তি

নাগরিকত্ব আইন নিয়ে এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় এদিনও বিক্ষোভ অশান্তি চলে। যা পরপর চারদিনে পড়ল। পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায় অবরোধ কর্মসূচিতে সামিল হয়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের জেরে বহু ট্রেন বাতিল করা হয়েছে।

ছয় জেলায় ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা

ছয় জেলায় ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা

রাজ্য সরকার ছয় জেলায় ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+