পাঙ্গা নিলে আরও চাঙ্গা হয়ে যান মমতা! ধরনা-মঞ্চ থেকে সাফ 'জবাব' মোদীকে
ধরনা-মঞ্চ থেকে ফের গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারকে নিশানা করে তাঁর হুঙ্কার, ‘আমায় পাঙ্গা নিলে আমি আরও চাঙ্গা হয়ে যাই।’
ধরনা-মঞ্চ থেকে ফের গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারকে নিশানা করে তাঁর হুঙ্কার, 'আমায় পাঙ্গা নিলে আমি আরও চাঙ্গা হয়ে যাই। তবে দাঙ্গা করি না ওদের মতো। আমি একজন লেস ইমপর্টেন্ট পার্সন। আমি দেশের জন্য জীবন দিতে পারি, কিন্তু কোনও অন্যায় সহ্য করব না।'

মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায়ের পর মঙ্গলবার কলকাতার মেট্রো চ্যানেলের ধর্না মঞ্চ থেকে ফের একহাত নেন সিবিআইকে। তাঁর কথায়, সিবিআইকে চালনা করা হচ্ছে বিজেপির পার্টি অফিস থেকে। যা নয় তাই করছে। কাল বলবে আমি কেন খাই, কেন বক্তৃতা দিই, সিবিআইয়ের কাছে চল।
এদিন বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেন, বিজেপি এখানে অপপ্রচার চালাচ্ছে। কোনও নেতাকে আসতে দেওয়া হচ্ছে না, এসব রটনা। এ রাজ্যে এমন কোনও সমস্যা নেই। প্রশাসন বাধা দিলে, সোয়াইন ফ্লু নিয়ে সভা করতে পারতেন না অমিত শাহ। নিজেদের ব্যর্থতা ঢাকতে এসব রটনা করা হচ্ছে। বরং আমাকে বিহারে ও মহারাষ্ট্রে গেস্ট হাউস পর্যন্ত দেওয়া হয়নি।
সুপ্রিম কোর্টের রায়ের পরও অবশ্য ধরনার মেয়াদ নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সবার সঙ্গে কথা বলেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সুপ্রিম কোর্টে আমাদের নৈতিক জয় হয়েছে। পুরো দেশ এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে। তেজস্বী যাদব, কানিমোঝি এসেছেন মমতার ধরনা-মঞ্চে। এদিন এলেন চন্দ্রবাবু নাইডুও।












Click it and Unblock the Notifications