ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব! বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বললেন ডেঞ্জার লেভেলের কথা

তিনি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন। বাংলা মাথা নত করবে না। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে এদিন এমনটাই বার্তা দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন। বাংলা মাথা নত করবে না। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে এদিন এমনটাই বার্তা দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেরকম কিছু হলে তৃণমূলও ডেঞ্জার লেভেল ক্রস করে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব! বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বললেন ডেঞ্জার লেভেলের কথা

লোসভা নির্বাচনে বিজেপির শক্তি ২ থেকে বেড়ে হয়েছে ১৮। অন্যদিকে উত্তরবঙ্গে ৮ টি আসনের মধ্যে একটিও পায়নি তৃণমূল। পরে জেলায় জেলায় শুরু হয়েছে কাটমানি বিরোধী আন্দোলন। কার্যত রাজনৈতিক ভাবে চাপেই রয়েছে তৃণমূল। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে চেই চাপ কাটিয়ে উঠতে বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপি। তাঁরা সেটা গড়ে দিয়েছেন। এরপর যদি রবীন্দ্রনাথ, গান্ধীজি, বিদ্যাসাগরের মূর্তিতে হামলা হয় তাহলে বুঝে নেওয়া হবে।

বাংলায় কিছু হলেই স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি পাঠানো হচ্ছে। কিন্তু উত্তর প্রদেশের ক্ষেত্রে কতটা করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপিকে ভোট দিলে ভাটপাড়া হবে। এপ্রসঙ্গে তিনি ২০০৯ সালে তৃণমূলের ২৬ আসন পাওয়া কথাও উল্লেথ করেন।

বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রয়োজন পড়লে তৃণমূল কংগ্রেস ডেঞ্জার লেভেল ক্রস করে যাবে। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে
মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কর্মসূচির কথাও ঘোষণা করেন। জানান এমাসের শেষ থেকে ফের জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক শুরু করবেন। তিনমাস ব্যাপী চলবে সেই বৈঠক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+