সবুজের সংরক্ষণে পথে মুখ্যমন্ত্রী! বিদ্যুৎ ও জল বাঁচাতে আহ্বান, দেখুন ভিডিও

সবুজ বাঁচাও-এর দাবিতে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিড়লা তারামণ্ডল থেকে নজরুল মঞ্চ পর্যন্ত পদযাত্রায় অংশ নেন তিনি।

সবুজ বাঁচাও-এর দাবিতে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিড়লা তারামণ্ডল থেকে নজরুল মঞ্চ পর্যন্ত পদযাত্রায় অংশ নেন তিনি। সঙ্গে ছিলেন মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং বুদ্ধিজীবীদের একাংশ। ছিলেন কলকাতা পুরসভার আধিকারিকরাও। মিছিল যায় আশুতোষ মুখার্জি রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এবং সাদার্ন এভিনিউ হয়ে।

মুখ্যমন্ত্রীর আহ্বান

সবুজ বাঁচান, সবুজ জাগান। পরিবেশ বাঁচান, পরিবেশ রক্ষা করুন। তা না হলে আগামী দিতে পৃথিবী হয়ে যাবে। মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিদ্যুৎ ও জল বাঁচানোও ডাক দেন তিনি।

মুখ্যমন্ত্রীর পদযাত্রা

এদিন দুপুর ৩ টো নাগাদ পদযাত্রা শুরু হয়। তা শুরু হতে কিছুটা দেরি হয়। 'গাছ বাঁচান' এবং 'পরিচ্ছন্ন থাকুন' বার্তা-সহ ফেচ্চি গায়ে নিয়ে হাঁটেন মুখ্যমন্ত্রী-সহ অন্য বিশিষ্টরা। মুখ্যমন্ত্রীর পাশে এদিন দেখা গিয়েছে সাহিত্যিক আবুল বাশারকে।

পরিবেশ বাঁচাতে নানা প্রকল্প

পরিবেশ বাঁচাতে নানা প্রকল্প

পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে রাজ্য সরকারের তরফে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে, বিদ্যুৎচালিত গাড়ির ব্যবহার বাড়ানো, শহরে বৃক্ষরোপণের পরিমাণ বাড়ানো এবং জলাভূমি সংরক্ষণের মতো কর্মসূচি। পাশাপাশি রাস্তায় এলইডি আলোর ব্যবহার বাড়ানোরও কাজ চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+