‘গট-আপ’ ম্যাচে মোদীর আর এক ‘স্ট্রাইক’! নীরব মোদীর গ্রেফতারিতে খোঁটা মমতার
‘পর্দেকে পিছে কোন হ্যায়। আসলি যো ছুপা রুস্তম হ্যায় নিকাল গয়া।’ আসলে এটা গট-আপ ম্যাচ। দেশের সাধারণ নির্বাচনের প্রাক্কালে লন্ডনে নীরব মোদীর আবির্ভাব থেকে শুরু করে গ্রেফতার হওয়া পুরোটাই নাটক।
'পর্দেকে পিছে কোন হ্যায়। আসলি যো ছুপা রুস্তম হ্যায় নিকাল গয়া।' আসলে এটা গট-আপ ম্যাচ। দেশের সাধারণ নির্বাচনের প্রাক্কালে লন্ডনে নীরব মোদীর আবির্ভাব থেকে শুরু করে গ্রেফতার হওয়া পুরোটাই নাটক। পুরোটাই গট-আপ। নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই নিশানা করলেন কেন্দ্রের মোদী সরকারকে। তিনি বলেন, নির্বাচন এসেছে, এটা হল নীরব মোদী স্ট্রাইক।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বলেইছিলাম নির্বাচনের আগে আরও একটা স্ট্রাইক দেখবেন। কী স্ট্রাইক বলিনি। কিন্তু বলেছিলাম এক স্ট্রাইক দেখবেন। দেখলেন তো এবার নীরব মোদী স্ট্রাইক। নির্বাচনের জন্য এইগুলো রাখা থাকে সিনেমার মতো। এই বলেই মমতার হুঁশিয়ারি মোদী সরকারকে, এমন স্ট্রাইক করবেন না যাতে দেশ পিছিয়ে যায়।
তাঁর কথায়, নীরব মোদী গ্রেফতারিতে সরকারের কোনও ক্রেডিবিলিটি নয়। এক্সপায়ারি ডেট ওভার হয়ে গেছে বিজেপি সরকারের। এই সরকার কিছু করতে পারেনি। এমনকী এয়ার ইন্ডিয়া আমাদের গর্বের জায়গা, এই সরকার সেটাও বিক্রি করে দিয়েছে। এরাই নীরব মোদীদের পালাতে সাহায্য করেছিল, এখন গটআপ ম্যাচ দেখাচ্ছে।
তিনি বলেন, নোট বন্দি করে দেশের বড় বিপর্যয় ডেকে এনেছে এই সরকার। দেশে বেকারি ৪৫ বছরের মধ্যে সবথেকে বেশি। কৃষকরা কিছু পাচ্ছেন না, তাই আত্মহত্যা করছেন। নির্বাচনের সময় শুধু টাকা দিলে আর তিলক কাটলে মানুষের উপকার হয় না। আর এইভাবে নির্বাচনও হয় না।
মমতা মনে করেন, বিজেপি যা করছে, তা ভুল করছে। তিনি বলেন, আমরা দেশের গদ্দার নয় আমরা দেশের বাফাদার। যে দেশের আসল চৌকিদার তাকে আমরা শ্রদ্ধা করি। একইসঙ্গে তিনি বসন্তোৎসবের শুভেচ্ছা জানান বঙ্গবাসীকে, হোলির শুভেচ্ছা জানান দেশবাসীকে। বলেন, দোল আমাদের সকলকে আরও বেশি রঙিন করে দেয়। সবাই শান্তিতে এবং সুন্দরভাবে দোল পালন করুন।












Click it and Unblock the Notifications