Mamata Banerjee: ওরা চেয়ার চায়, পদত্যাগ করতেও রাজি! চাঞ্চল্যকর মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee: মানুষের স্বার্থে পদত্যাগ করতেই রাজি। আমি আমার পদ থেকে উদ্বিগ্ন নই। তবে আমি চাই তিলোত্তমার বিচার। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)।
বলে রাখা প্রয়োজন, শর্তের জটিলতায় ঝুলে রইল সমাধান। ভেস্তে গেল মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে জুনিয়ার ডাক্তারদের বৈঠক। দফায় দফায় প্রশাসনের তরফে চিকিৎসকদের সঙ্গে কথা বলেও মিলল না সমাধান। 'লাইভ স্ট্রিমিং'য়ে শর্তেই অনড় থাকলেন আন্দোলনকারী চিকিৎসকরা।

যা নিয়ে কার্যত ক্ষুব্ধ প্রশাসনিক প্রধান। নবান্ন সভাঘরে প্রায় ২ ঘন্টা বসে থাকার পর নিজের কেবিনে ফিরে যান তিনি (Mamata Banerjee) । আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন। একাধিক ইস্যুতে কথা বলেন মুখ্যমন্ত্রী। আর তা বলতে গিয়ে তিনি বলেন, মানুষের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছি। পদ নিয়ে কোনও ভাবেই আমি ভাবিত নই। আমিও বিচার চাই।
কিন্তু কেউ কেউ বিচার চান না। ক্ষমতার চেয়ার চান বলেও মন্তব্য করেন প্রশাসনিক প্রধান। আর এহেন মন্তব্য ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। এই প্রসঙ্গে যদিও জুনিয়ার ডাক্তারদের দাবি, আমরা এহেন বক্তব্যে হতাশ। আমরা চেয়ারের দাবি জানাতে এখানে আসিনি। এমনকি রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও আসিনি। তবে চেয়ারের প্রতি আমাদের ভরসা আছে। সমাধান বেরবে বলে আশা জুনিয়ার ডাক্তারদের।
প্রথম সময় থেকে লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানানো হয় জুনিয়ার ডাক্তারদের তরফে। এদিন নবান্ন সভাঘরে পৌঁছানোর পরেও এই ইস্যুতে অনড় থাকেন। এমনকি এই বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের জানান আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা। তাতে আপত্তি জানান প্রশাসনিক আধিকারিকরা। জানান আমরা ভিডিও রেকর্ডিং করব। আর এই দাবি পাল্টা দাবিতেই এদিন আটকে রইল সমাধান।
RG Kar Medical College and Hospital rape-murder case | West Bengal CM Mamata Banerjee says "I am ready to resign from the Chief Minister of West Bengal. I am not concerned about the post. I want justice, I am only concerned about justice getting served." pic.twitter.com/tPoZnTVU3z
— ANI (@ANI) September 12, 2024
এই প্রসঙ্গে নবান্নের সাংবাদিক বৈঠকে আরও বলেন, তিন দিনেও সমাধান করতে পারলাম না। অনেকেই ভেবেছিলাম আজ সমাধান একটা বেরবে। কিন্তু হল না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। তবে আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের 'ভাই'-'বোন' সম্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ওদের উপর রাগ করেনি। ওরা তো ছোট। ক্ষমা করে দিয়েছি। তবে অনেক অসম্মান করা হচ্ছে।
এই প্রসঙ্গে সোস্যাল মিডিয়ার কথা তুলে ধরেন। সরকারকে অসম্মান করা হয়েছে। অনেক ভুল বোঝাবুঝি, কুৎসা হয়েছে। সাধারণ মানুষ রঙ বোঝেনি। আমি পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু ওরা বিচার চায় না। চেয়ার চায়।












Click it and Unblock the Notifications