লন্ডনে স্টেশনের নাম বাংলায়! গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে দিলেন বার্তা

লন্ডনে (London) পাতাল রেলের স্টেশনে (station) বাংলায় লেখা নাম (name)। দিন কয়েক আগে মেট্রো রেলের স্টেশনের নাম বাংলায় লেখা হয়। যা নিয়ে এদিন টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। স

লন্ডনে (London) পাতাল রেলের স্টেশনে (station) বাংলায় লেখা নাম (name)। দিন কয়েক আগে মেট্রো রেলের স্টেশনের নাম বাংলায় লেখা হয়। যা নিয়ে এদিন টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। সেখানে তিনি প্রবাসীদের একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন।

হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম বাংলায়

হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম বাংলায়

একটা সময়ে বাংলা তথা ভারত শাসন করে যাওয়া ইংরেজরা বাংলা ভাশার প্রতি অনুগত। লন্ডনের হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম বাংলায় করে সেখানকার গণ পরিবহণের ইতিহাসে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার থেকে। ইংরেজির পাশাপাশি বাংলাতেও শোভা পাচ্ছেন নামটি। বলা ভাল যে এলাকায় স্টেশনের নাম বাংলায় রাখা হয়েছে, সেই এলাকাটি বাংলাভাষী অধ্যুষিত। আরও ব্যাপকতর অর্থে বলতে গেলে এলাকাটিতে বাংলাদেশিরাই বেশি থাকেন।

 বিষয়টি গৌরবের, বলছেন সেখানকার প্রবাসীরা

বিষয়টি গৌরবের, বলছেন সেখানকার প্রবাসীরা

ট্রান্সফোর্ট ফর লন্ডন অথরিটির তরফে হোয়াইট চ্যাপেল স্টেশনির নাম বাংলায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেশনের একাধিক প্রবেশ দ্বারে লেখা হোয়াইট চ্যাপেল স্টেশন কিংবা হোয়াইট চ্যাপেল স্টেশনে আপনাকে স্বাগত, কথাগুলি রয়েছে। যা নিয়ে এলাকার প্রবাসীরা গর্বিত বলেই জানিয়েছেন। এই স্টেশনের মাধ্যমে হিথরো বিমানবন্দরের দ্রুত সংযোগের ব্যবস্থা রয়েছে। প্রসঙ্গত বেশ কয়েকমাস ধরে স্টেশনটির সংস্কারের কাজ হয়েছে। সংস্কারের কাজ চলার সময়েই স্টেশনের নাম বাংলায় লেখার দাবি উঠেছিল। পরে সেই দাবি মানা হয়। প্রবাসীদের মতে, এই পদক্ষেপের ফলে বাংল ও বাঙালির শক্তি ও সামর্থের জানান দেওয়া যাচ্ছে।

গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন সকালে লন্ডনের পাতাল রেলের স্টেশনের নাম বাংলায় রাখা নিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এব্যাপারে গর্বিত বলেও জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, এই ঘটনাতেই বোঝা যাচ্ছে বিশ্বব্যাপী প্রায় একহাজার বছরের পুরনো বাংলা ভাষার গুরুত্ব এবং শক্তি বেড়েছে।

একসঙ্গে কাজ করার বার্তা

ভাষা বাংলা হলেও, দুদেশ ভারতের অঙ্গ রাজ্য পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে। কিন্তু লন্ডনে বাংলাভাষীরা সবাই প্রবাসী। এব্যাপারে মুখ্যমন্ত্রী অপর একটি টুইটে বলেছেন, একই সংস্কৃতির জন্যে একসঙ্গে কাজ করতে হবে। যে ঘটনা লন্ডনে ঘটেছে তা সংস্কৃতি এবং ঐতিহ্যের বিজয় বলেও মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+