বিজেপি ‘ডেঞ্জারাস পার্টি’! কেশিয়াড়ি থেকে দেশ গেরুয়া-শূন্য করার অঙ্গীকার মমতার

বিজেপিকে ডেঞ্জারাস পার্টি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির সভায় বিজেপিকে একহাত নিলেন তিনি।

বিজেপিকে ডেঞ্জারাস পার্টি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির সভায় বিজেপিকে একহাত নিলেন তিনি। তীব্র আক্রমণ শানিয়ে তিনি বললেন, বিজেপি হগল ডেঞ্জারাস পার্টি। তার উপর সিপিএম এখন গেরুয়া জার্সি পরে বিজেপি হয়েছে। ক্ষমতার অলিন্দে আসার জন্য লালজার্সি খুলে রাখতেও পিছপা হচ্ছে না। অতএব সাবধান ওই ডেঞ্জারাস পার্টি থেকে।

জনতার রাগকে সমর্থন মমতার

জনতার রাগকে সমর্থন মমতার

মমতা বলেন, আমাদের উপর আপনাদের রাগ থাকতেই পারে। আপনাদের রাগকে আমি সমর্থনও করি। কিন্তু রাগ করে আপনারা দু-একটি পঞ্চায়েতে যাদের ক্ষমতায় আনলেন, তারা কত ডেঞ্জারাস, তা আপনারা জানেন না। আপনারা যাদের ডেকে এনেছেন, তারা ভিট-মাটি চাঁটি করে দেবে। সবকিছু কেড়ে নেবে।

ডেঞ্জারাস পার্টি থেকে সাবধান

ডেঞ্জারাস পার্টি থেকে সাবধান

মমতার কথায়, আপনাদের রাগকে আমি এইজন্য সমর্থন করি যে, আমাদের দলের কিছু লোক ঠিক কাজ করেনি। তাদের আমরাও সরিয়ে দিয়েছি। কিন্তু আপনাদের যারা মিথ্যা কথা বলে ক্ষমতায় এসেছে, তাদের জন্য আমি আশঙ্কিত। কেননা তারা ভয়ঙ্কর। তারা আপনাদের ক্ষতি করতে পারে। এলাকার ক্ষতি হতে পারে।

মিথ্যাবাদীদের হারাতে হবে

মিথ্যাবাদীদের হারাতে হবে

মুখ্যমন্ত্রীর কথায়, কেশিয়ারির কিছু পঞ্চায়েত আমরা হারিয়েছি। অপপ্রচার করে আমাদের হারানো হয়েছে। যারা মিথ্যা কথা বলে হারিয়েছে, তাদের তো হারাতে হবেই। কখনও বসন্তের কোকিলের মতো কিছু নেতা এসে আগুন লাগিয়ে চলে যায়। সেই আগুন নেভাতে হয় আমাদের। তাই আমাদের উপর আর রাগ করবেন না।

মমতার অঙ্গীকার

মমতার অঙ্গীকার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার ভারতেও শূন্য হয়ে যাবে বিজেপি। সিপিএমকে বিদায় দিয়েছি বাংলা থেকে। বিজেপিকেও দিল্লি থেকে বিদায় দেব। এটা আমাদের অঙ্গীকার। আগামী ২০১৯-এই সেই অঙ্গীকার রাখব আমরা। কারণ বিজেপিকে রাখতে দেশের ক্ষতি দশের ক্ষতি। দেশকে রক্ষা করতে হবে, দেশবাসীর সর্বনাশ আটকাতে হবে।

হাতেনাতে ফল পাবে

হাতেনাতে ফল পাবে

মমতার কথায়, দেশের চরিত্র বদল করে দিচ্ছে বিজেপি। স্বশাসিত সংস্থাগুলোয় বিজেপির সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেশের সর্বনাশ করে দিচ্ছে এরা। এরা হনুমানকে দলিত বলছে। মানুষকে অপমান করছে। জায়গার নাম বদলে দিচ্ছে, স্কুলের নাম বদলে দিচ্ছে। তার ফল পাবে হাতেনাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+