পাঞ্জাবিদের সঙ্গে তাঁর সম্পর্ক পুরনো, ভবানীপুরের গুরুদ্বারে জনসংযোগ প্রার্থী মমতার
ভবানীপুরে (bhabanipur) ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এদিন দুপুরে তিনি জনসংযোগ করেন গুরুদ্বারে ( gurudwara) গিয়ে। সেখানে প্রার্থনারত পুরুষ ও মহিলাদের সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বল
ভবানীপুরে (bhabanipur) ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এদিন দুপুরে তিনি জনসংযোগ করেন গুরুদ্বারে ( gurudwara) গিয়ে। সেখানে প্রার্থনারত পুরুষ ও মহিলাদের সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলেন। পাঞ্জাবিদের সঙ্গে তাঁর সম্পর্ক যে পুরনো সে কথাও স্মরণ করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিয়ম মেনে গুরুদ্বারে
বুধবার বিকেল চারটে নাগাদ গুরুদ্বারে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে করোনা বিধি মেনে মুখ্যমন্ত্রী গুরুদ্বারে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাঁকে উত্তরীয় দিয়ে সম্মান জানান সেখানে থাকা শিখ ধর্মাবলম্বীরা। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায় এবং ভবানীপুরে নির্বাচনের দায়িত্বে থাকা নিজের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় এবং অন্যরা। সেখানে তিনি অভাব-অভিযোগের কথা শুনে পাশে থাকার আশ্বাস দেন।

যাওয়া হয়নি স্বর্ণমন্দিরে
মুখ্যমন্ত্রী এদিন কথা প্রসঙ্গে বলেন, তিনি আনন্দপুর সাহিব, পটনা সাহিবে গিয়েছেন। কিন্তু তাঁর স্বর্ণমন্দিরে যাওয়া হয়নি। পাশাপাশি তিনি বলেন, ওই গুরুদ্বারেও তিনি আগে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে সেখানে প্রার্থনা কক্ষে পুরুষদের সঙ্গে কথা বলার পরে সমবেত মহিলাদের মধ্যে যান। সেখানে তাঁদের সঙ্গে কথা বলেন। সেই সময় মুখ্যমন্ত্রীকে ঘিরে স্লোগানও ওঠে। মুখ্যমন্ত্রী বলেন, গুরুদ্বারে গেলে মন শান্ত হয়ে যায়। সেখানে থাকা খুদের আবদারও মেটান। সবার মধ্যে দাঁড়িয়ে তিনি ছবিও তোলেন।

পাঞ্জাবিদের সঙ্গে সম্পর্ক পুরনো
মুখ্যমন্ত্রী এদিন বলেন, তাঁর সঙ্গে পাঞ্জাবিদের সম্পর্ক বেশ পুরনো। এব্যাপারে তিনি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করেন। বলেন. রুজিরা নিয়মিত দুই সন্তানকে নিয়ে গুরুদ্বারে যান। ধর্মীয় গ্রন্থও পড়ান। প্রসঙ্গত থাইল্যান্ডে জন্ম হলেও, রুজিরা আদতে পাঞ্জাবি। তাঁর বাবার নাম গুরশরণ সিং আহুজা।

সোমবার গিয়েছিলেন ১৬ আনা মসজিদে
মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব সামলাতে নবান্নে যেতে হলেও মাঝে মধ্যেই প্রচারে বেরোচ্ছেন মমমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ফেরার পথে মন্ত্রী ফিরহাদ হাকিমকে সঙ্গী করে গিয়েছিলেন ৭৭ নম্বর ওয়ার্ডে। সেখানে তাঁকে বাড়ি বাড়ি প্রচার করতেও দেখা যায়। কথা বলেন অনেকের সঙ্গে। সেখানকার ১৬ আনা মসজিদই শুধু নয়, ২৫ পল্লির দুর্গা পুজোর মণ্ডপেও যান। ১৬ আনা মসজিদে ইমামের সঙ্গেও কথা বলেন।
এদিকে এদিনও সারাদিন ধরে মুখ্যমন্ত্রীর প্রচারের দায়িত্ব সামলেছেন অপর মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার দিন তিনি কোভিড বিধি ভঙ্গ করেছিলেন বলে অভিযোগ করেছিল রাজ্যের শাসক দল।












Click it and Unblock the Notifications