দুর্গাপুজো কমিটিগুলিকে আয়কর নোটিশ! সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়ে কর্মসূচি ঘোষণা করলেন মমতা
বাংলার পুজো কমিটিগুলিতে আয়কর নোটিশের প্রতিবাদে টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি লিখেছেন, আমরা আমাদের সব জাতীয় উৎসবকে নিয়েগর্বিত।
বাংলার পুজো কমিটিগুলিতে আয়কর নোটিশের প্রতিবাদে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, আমরা আমাদের সব জাতীয় উৎসবকে নিয়ে গর্বিত। সেখানে তিনি উল্লেথ করেছেন, আয়কর দফতর অনেক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে। কোনও পুজোর ওপরে কর চাপানো হোক তা তারা চান না বলেও উল্লেথ করেছেন মুখ্যমন্ত্রী।
|
নোটিশের প্রতিবাদ
মুখ্যমন্ত্রী বলেছেন দুর্গাপুজো জাতীয় উৎসব। সেই পুজোয় করের নোটিশ পাঠানোর কথা উল্লেখ।
|
'বাংলা সরিয়েছে গঙ্গাসাগর মেলার ওপর কর'
প্রতিবাদ জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলার সরকার গঙ্গাসাগর মেলার ওপর থেকে সবরকমের কর সরিয়ে নিয়েছে। তাই তাঁর দাবি দুর্গাপুজোর ওপর কোনও রকমের কর বসানো চলবে না।
|
ধর্নায় বসবে তৃণমূল
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আয়কর দফতরের সেই কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, মঙ্গলবার সুবোধ মল্লিক স্কোয়ারে ধর্নায় বসবে তৃণমূল।












Click it and Unblock the Notifications