প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা মমতার, কোন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
ভারতের ৬৯তম প্রজাতন্ত্র দিবসে রাজ্য তথা দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্যোশাল নেটওয়ার্কিং সাইট টুইটারে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন তিনি।
ভারতের ৬৯তম প্রজাতন্ত্র দিবসে রাজ্য তথা দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্যোশাল নেটওয়ার্কিং সাইট টুইটারে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন তিনি।

মমতার লিখেছেন, চলুন প্রজাতন্ত্র দিবসে সংবিধানের রচয়িতাদের স্মরণ করি। একইসঙ্গে শপথ করি যাতে সংবিধানের আদর্শ, সমতা ও বিচারকে সঙ্গে নিয়ে আমরা পথ চলতে পারি।
৬৯ তম সাধারণতন্ত্র দিবসে সকলকে আন্তরিক অভিনন্দন pic.twitter.com/1E4L47Hm6H
— Mamata Banerjee (@MamataOfficial) 25 January 2018
পশ্চিমবঙ্গেও রাজ্য সরকারের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস পালন করা হবে। কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Click it and Unblock the Notifications