Chandrayaan 3 lands on Moon: ভারত এখন মহাকাশের সুপার লিগে! অসাধারণ সাফল্যকে অভিনন্দন, বললেন মমতা
Chandrayaan 3 lands on Moon: চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারতের চন্দ্রযান থ্রি। দেশের অসাধারণ এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, চাঁদে সফলভাবে একটি মিশন পাঠানোর ক্ষেত্রে আমাদের এই মহৎ কৃতিত্বে সবাইকে শুভেচ্ছা।
তিনি আরও বলেছেন, আমাদের দেশের বিজ্ঞানীরা দেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে অগ্রগতচির সাক্ষ্য রেখেছেন। ভারত এখন মহাকাশের সুপার লিগে, বলেছেন তিনি। অভিযানের সঙ্গে যুক্ত বৈজ্ঞানিক এবং স্টেকহোল্ডারদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আসুন আমরা মহিমান্বিত মুহূর্তটি উদযাপন করি এহং জ্ঞান ও প্রয়োগের সীমান্ত এলাকায় ভারতের আরও অগ্রগতির জন্য প্রার্থনা করি। শেষে বলেছেন জয় ভারত, জয় হিন্দ।
Hail Chandrayaan-3!
— Mamata Banerjee (@MamataOfficial) August 23, 2023
Hail its stupendous success!!
Hail @isro!!
Hail our nation's magnificent achievement in sending an exploration mission successfully to the Moon!!
Our scientists have testified the country's scientific and technological progress. India is now in the super…
ভারতীয় সময় ছটার কিছু পরে চাঁদের বুকে সফল অবতরণ করে ল্যান্ডার বিক্রম। আর চাঁদের মাটি বিক্রম ল্যান্ডার স্পর্শ করার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন ইসরোর বিজ্ঞানীরা। ইসরো প্রধান ঘোষণা করেন ভারত এখন চাঁদে পৌঁছে গিয়েছে। তারপরেই তিনি প্রধানমন্ত্রীকের কৃতজ্ঞতা জানান।
তারপরেই জোহানেসবার্গ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পৃথিবীর বুকে আমাদের সংকল্প পূরণ হল চাঁদের মাটিতে। জীবন ধন্য বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ইসরো আগামী দিনে সূর্য ও শুক্র অভিযানের পরিকল্পনা করেছে।












Click it and Unblock the Notifications