নিরুপম সেনের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবার ও শুভাকাঙ্খীদের প্রতিও সমবেদনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবার ও শুভাকাঙ্খীদের প্রতিও সমবেদনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে নিজের শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সোমবার ভোর ৫.১০-এ সল্টলেকের বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয় নিরুপম সেনের। ৭২ বছর বয়সে প্রয়াত হন তিনি। গত কয়েকদিন ধরে সংকটজনক অবস্থায় সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন নিরুপম সেন।
২০১৩ সালে সেরিব্রাল অ্যাটাক হয়েছিল তাঁর। তারপর থেকে অসুস্থ ছিলেন নিরুপম সেন। এছাড়াও কিডনির সমস্যায়ও ভুগছিলেন তিনি। শারীরিক অসুস্থতার জন্য সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন নিরুপম সেন। সেরিব্রাল অ্যাটাকের পর থেকে হুইল চেয়ার ছিল তাঁর সঙ্গী।
আগে সংগঠনের নেতা হলেও, কাকতালীয় ভাবে তৃণমূলের জন্মের পর থেকে ক্ষমতায় আসার আগে পর্যন্ত রাজ্যের শিল্পমন্ত্রী ছিলেন নিরুপম সেন।
Saddened at the passing away of Nirupam Sen, former Minister of West Bengal. Condolences to his family and well wishers
— Mamata Banerjee (@MamataOfficial) December 24, 2018












Click it and Unblock the Notifications