চিটফান্ড কাণ্ডে মমতা ফের আনলেন ষড়যন্ত্রের তত্ত্ব! আরও একবার অভিযুক্তদের নাম করে দাঁড়ালেন পাশে
প্রথমে বললেন তাঁদের নৈতিক জয় হয়েছে। তারপর চিটফান্ড মামলায় দফতরে ডেকে যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের নাম করে, পাশে দাঁড়ানোর বার্তা দিলেন।
প্রথমে বললেন তাঁদের নৈতিক জয় হয়েছে। তারপর চিটফান্ড মামলায় দফতরে ডেকে যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের নাম করে, পাশে দাঁড়ানোর বার্তা দিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম করলেন, চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হওয়া সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের কথা। অন্যদের সঙ্গে কথা বলে, ধর্না তোলার কথা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

একে একে মুখ্যমন্ত্রী নাম করেন, দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পালের কথা। মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে শ্রীকান্ত মেহতার কথাও। তাঁদেরকে গ্রেফতার করে ভুবনেশ্বরে কেন নিয়ে যাওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিটফান্ড কাণ্ডে বাবুল সুপ্রিয়-র নাম আসা সত্ত্বেও কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না, সেই প্রশ্নও তোলেন তিনি।
এদিন ধর্মতলার মঞ্চ থেকে রাজীব কুমার মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনা বিজেপির উদ্দেশ্যপ্রণোদিত ছিল বলে অভিযোগ মমতার। তিনি এদিন রাজীব কুমার প্রসঙ্গে, তাঁর প্রশংসা করেন।












Click it and Unblock the Notifications