রাজভবনে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী বৈঠক! মমতার উপহার ফুল ও মিষ্টি

রাজভবনে বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনকর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

রাজভবনে বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনকর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সময়ও নির্দিষ্ট করে দিয়েছিলেন রাজ্যপাল। পূর্ব নির্ধারিত সময় ১১.৩০-এ মুখ্যমন্ত্রী রাজভবনে পৌঁছে যান। বৈঠক চলে প্রায় একঘন্টা।

রাজ্যপাল আমন্ত্রণ জানিয়েছিলেন

রাজ্যপাল আমন্ত্রণ জানিয়েছিলেন

রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সোমবার বেলা ১১.৩০ থেকে ১২.৩০ পর্যন্ত সময় দিয়েছিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী এদিন রাজ্যপালের জন্য ফল ও মিষ্টি নিয়ে যান বলে জানা গিয়েছে।

বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা

বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা

নির্দিষ্টভাবে কোনও পক্ষ থেকে আলোচনার বিষয়বস্তু জানা না গেলে, সূত্রের খবর অনুযায়ী, শিক্ষা-আইনশৃঙ্খলা-সহ বিভিন্ন বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়াও রাজ্যপাল ছাড়পত্র না দেওয়ায় রাজ্যে তফশিলি জাতি ও উপজাতিদের জন্য আলাদা কমিশন গঠনের বিলটি বিধানসভায় পেশ করতে পারেনি সরকার। অন্যদিকে সম্প্রতি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়নি। তাতে ক্ষুব্ধ হয়ে উপাচার্যকে শোকজ করেছিলেন রাজ্যপাল। এই বিষয়গুলি আলোচনায় ছিল কিনা জানা যায়নি।

রাজভবনে গিয়েছিলেন পরিষদীয়মন্ত্রী

রাজভবনে গিয়েছিলেন পরিষদীয়মন্ত্রী

বাজেট অধিবেশনের আগে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে বৈঠক সেরে বেরিয়ে তিনি সৌজন্যের খাতিরের কথা বলেছিলেন।

রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যসচিব

রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যসচিব

এর আগেও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাজ্যপাল। সাম্প্রতিক কালের মধ্যে মুখ্যসচিবও রাজ্যপালের কাছে গিয়েছিলেন আলোচনার জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+