লুঙ্গি পরা সন্ত্রাসবাদীদের সমর্থন মমতার! মুখ্যমন্ত্রীর উর্দুতে ভাষণ নিয়ে প্রশ্ন দিলীপের

রাজ্যে গণ্ডগোলের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী। এমনটাই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

রাজ্যে গণ্ডগোলের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী। এমনটাই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তাঁর ভাষায় লুঙ্গি পরা সন্ত্রাসবাদীদের সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বাঙালি প্রীতি নিয়েও প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ।

বিজেপির বিরুদ্ধে মমতার অভিযোগ

বিজেপির বিরুদ্ধে মমতার অভিযোগ

সোমবার দুপুর একটায় ময়দানে আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোড়াসাঁকোয় মিছিল শেষ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন পাড়ায় পাড়ায় বিভাজন তৈরির চেষ্টা করছে বিজেপি। পাশাপাশি তাঁর অভিযোগ ছিল, বিজেপির কাছ থেকে টাকা নিয়ে গণ্ডগোল তৈরি করা হচ্ছে।

মমতাকে আক্রমণ দিলীপের

মমতাকে আক্রমণ দিলীপের

এই সম্পর্কে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়েছিল। সেই সময় তিনি পাল্টা বলেন, মমতার মদতেই তাণ্ডব চলছিল। এরপরেই দিলীপ ঘোষ বলেন, লুঙ্গি পরা সন্ত্রাসবাদীদের সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভাঙচুরে নেতৃত্ব মমতার

ভাঙচুরে নেতৃত্ব মমতার

দিলীপ ঘোষের অভিযোগ, এতদিন পর্যন্ত পিছন থেকে ভাঙচুরে নেতৃত্ব দিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি প্রকাশ্যে এসেছেন বলেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

মুখ্যমন্ত্রীর উর্দুতে ভাষণ নিয়ে প্রশ্ন

মুখ্যমন্ত্রীর উর্দুতে ভাষণ নিয়ে প্রশ্ন

সোমবার একটা সময়ে মুখ্যমন্ত্রী হিন্দি-উর্দুতে ভাষণ দেন। এসম্পর্কে দিলীপ ঘোষের প্রশ্ন বাঙালি উদ্বাস্তুরা তো হিন্দি উর্দু বোঝে না, তাহলে কেন মুখ্যমন্ত্রীকে উর্দুতে ভাষণ দিলেন, প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। এরপরেই দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, উর্দুতে ভাষণ দিতে মুখ্যমন্ত্রী বার্তা দিতে চান তিনি, তাদের পাশে আছেন, যারা এই তাণ্ডব চালাচ্ছে দিকে দিকে। দিলীপ ঘোষ এদিন মুখ্যমন্ত্রীর বাঙালি প্রীতি নিয়ে প্রশ্ন তুলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+