অতিথি আপ্যায়ন থেকে পুজোর তদারকি, বাড়ির পুজোয় একাই সব মমতা বন্দ্যোপাধ্যায়

একদিকে অতিথি আপ্যায়ন করেছেন। অন্যদিকে বাড়ির পুজোর তদারকি করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একদিকে অতিথি আপ্যায়ন করেছেন। অন্যদিকে বাড়ির পুজোর তদারকি করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিচিত মুখ দেখলেই সামনে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি, পঞ্চপ্রদীপ হাতে সন্ধের সন্ধ্যা আরতি সঙ্গে সঙ্গে পুরোহিতকে এগিয়ে দিচ্ছেন পুজোর সাজ সরঞ্জামও। দর্শনার্থীদের দেখভাল করেছেন তিনি। রান্নার ভোগের হাত লাগিয়েছেন তিনিই। রবিবার সন্ধ্যায় এমনই চিত্র ধরা পরল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির কালীপুজোয়।

অতিথি আপ্যায়ন থেকে পুজোর তদারকি, বাড়ির পুজোয় একাই সব মমতা বন্দ্যোপাধ্যায়

এবছর মুখ্যমন্ত্রী বাড়ির কালীপুজো ৪১ বছর পার করেছে। আর এবার যেন সেই পুজো নিয়ে মুখ্যমন্ত্রী একটু বেশিই আপ্লুত। সন্ধে থেকেই একে একে রাজ্যের মন্ত্রী আমলারা হাজির হন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে। সন্ধে ছটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনকর। পাশাপাশি এদিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবনীড় বৃদ্ধাবাসের প্রবীনরা । তাঁদের নিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো দেখাতে নিয়ে আসেন রাজ্যের পুরো নগর উন্নয়নমন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম ।

অতিথি আপ্যায়ন থেকে পুজোর তদারকি, বাড়ির পুজোয় একাই সব মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন কাজের ফাঁকে সংবাদ মাধ্যমের সঙ্গেও তাঁর কথা হয়। পুজোর আয়োজন ও প্রতিমা সাজানো নিয়ে সাংবাদিকদের সঙ্গে পুজো নিয়ে কথা বলেন। জবাফুল হাতে নিয়ে এসেছিলেন অতিথিরা। প্রতিমা সাজানোও হয়েছিল খুব সুন্দর করে। '‌আমার বাড়ির কালীপুজো'‌ এই নামে ফেসবুকে লাইভ করা হয়েছে। বাংলার বহু মানুষ ঘরে বসে মুখ্যমন্ত্রীর এই পুজো সরাসরি দেখতে পেয়েছেন।
একদিকে পুজো হচ্ছে, অন্যদিকে ভোগের প্রসাদও তৈরি হচ্ছে। সব দিকে তীক্ষ্ণ নজর ছিল তাঁর। তাঁর নির্দেশে অতিথিদের মধ্যে মিষ্টি বিতরণও করা হয়েছে। সস্ত্রীক রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন শশী পাঁজা, অরূপ রায়, সুব্রত বক্সি, নির্মল মাজি, সহ রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনেক মন্ত্রী কালীঘাটে আসেন। সন্ধের পর প্রতিমা দর্শনের জন্য বাড়ির সামনে বিরাট লাইন পড়ে যায়। সকলেই ঠাকুর ও মমতাকে দেখতে পেয়েছেন। শান্ত, স্নিগ্ধ পরিবেশ।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+