আগে নিজেদের পার্টিকে বাঁচান! ব্যর্থ প্রশাসক মমতা, দাবি দিলীপ ঘোষের

গণতন্ত্রের মাথা চিবিয়ে খেয়েছেন। এবার গণতন্ত্র রক্ষার ডাক দিচ্ছেন। এদিন এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

গণতন্ত্রের মাথা চিবিয়ে খেয়েছেন। এবার গণতন্ত্র রক্ষার ডাক দিচ্ছেন। এদিন এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ইদের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চুর চুর হো জায়গা মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, নিজে আগে পার্টিটাকে বাঁচান।

 'প্রশাসন, সরকার নিয়ন্ত্রণে নেই'

'প্রশাসন, সরকার নিয়ন্ত্রণে নেই'

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে নেই প্রশাসন ও সরকার। এদিন রাজ্য বিজেপির সদর দফতরে যোগদান পর্বের পরে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন দিলীপ ঘোষ।
মমতা বন্দ্যোপাধ্যায়কে অসফল প্রশাসক বলেও বর্ণনা করেছেন তিনি।

ইঞ্চিতে ইঞ্চিতে দেখে নেবো-র পাল্টা

ইঞ্চিতে ইঞ্চিতে দেখে নেবো-র পাল্টা

ভোটপ্রচারের গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ইঞ্চি ইঞ্চিতে দেখে নেবো। এদিন ইদের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, হামসে যো টকরায়েগা
চুর চুর হো জায়েগা। এই স্লোগান প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আগে নিজের দলটাকেই বাঁচান, ওনার দলটাই চুর চুর হয়ে যাবে।

 'গণতন্ত্রের মাথা চিবিয়ে খেয়েছেন'

'গণতন্ত্রের মাথা চিবিয়ে খেয়েছেন'

গণতন্ত্রের মাথা চিবিয়ে খেয়ে এখন গণতন্ত্র বাঁচানোর দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল নেত্রীকে এমনটাই কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। পঞ্চায়েত ভোটের সময়
তৃণমূল রাজ্যে গণতন্ত্রকে হত্যা করেছিল বলে অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষের কথায় একই প্রসঙ্গ উঠে আসে।

ব্যালটে ফেরার দাবিকে কটাক্ষ

ব্যালটে ফেরার দাবিকে কটাক্ষ

মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যালটে ফেরার দাবিকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, জনগণ যে তাঁকে(মমতা বন্দ্যোপাধ্যায়) ত্যাগ করেছে তা স্বীকার করতে চাইছেন না।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি প্রসঙ্গে দিলীপ ঘোষের প্রশ্ন ছিল, ব্যালট কী করে বাংলা বাঁচাবে। হার স্বীকার না করে কমিশনকে দোষারোপের চেষ্টা বলেও কটাক্ষ করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+