হরেক পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা, টুইটারে জানালেন দীপাবলির শুভেচ্ছাও

দুর্গাপুজোর পর কালীপুজোতেও শহরের বেশ কিছু কালীপুজোর মন্ডপে হাজির হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো।

রাজ্যের যে প্রান্তে যে পুজো বা উৎসবই হোক না কেন, প্রধান অতিথি হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত করানোর জন্য সব জায়গায় প্রতিযোগিতা চলে। ব্যস্ত সময়ের জন্য রাজ্যের নানা প্রান্তে উদ্বোধনে যেতে পারেন না মুখ্যমন্ত্রী। তবে শহরের ভিতরের কিছু পুজো ও উৎসবের উদ্বোধন একেবারে এড়িয়েও যেতে পারেন না। সেভাবেই দুর্গাপুজোর পর কালীপুজোতেও শহরের বেশ কিছু কালীপুজোর মন্ডপে হাজির হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো।

পুজো উদ্বোধনে মমতা

পুজো উদ্বোধনে মমতা

সর্বধর্ম সম্মীলনীতে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী। সব উৎসবকেই সমান গুরুত্ব দিয়ে দেখেন তিনি। কালীপুজোয় পুজো উদ্বোধনেও হাজির থেকে উৎসবের মধ্যে সম্প্রীতির বার্তা দিয়েছেন তিনি।

সুদীপকে সঙ্গে নিয়ে

সুদীপকে সঙ্গে নিয়ে

লোকসভায় দলের প্রধান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে প্রদীপ জ্বালিয়ে কালীপুজোর উদ্বোধন সারছেন মুখ্যমন্ত্রী মমতা।

প্রধান অতিথি মুখ্যমন্ত্রী

প্রধান অতিথি মুখ্যমন্ত্রী

উত্তর ও মধ্য কলকাতার অন্যতম পরিচিত তৃণমূল নেতা স্বর্ণকমল সাহাকে পাশে নিয়ে পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী।

শোভনদেবের পুজোয়

শোভনদেবের পুজোয়

দক্ষিণ কলকাতার নেতা শোভনদেব চট্টোপাধ্যায় একেবারে প্রথমদিন থেকে মমতার সঙ্গী। কালীপুজোর উদ্বোধনেও শোভনকে পাশে থাকতে দেখা গিয়েছে।

লাইটিংয়ে কন্যাশ্রী

লাইটিংয়ে কন্যাশ্রী

মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প সারা বিশ্বের নজর কেড়েছে। রাষ্ট্রপুঞ্জে সেরা প্রকল্পের আন্তর্জাতিক সম্মান পেয়েছে। সেই কন্যাশ্রীর পুরস্কারমঞ্চকে আলো দিয়ে তৈরি করা হয়েছে কালীপুজো উপলক্ষ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+