কলকাতার নগরপালের বাড়িতে মুখ্যমন্ত্রী, সিবিআই বনাম পুলিশ বেনজির ঘটনা রাজ্যে

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ির সামনে সিবিআই বনাম কলকাতা পুলিশের মধ্যে ধুন্ধুমার-কাণ্ড ঘটে গেল রবিবার। কলকাতা পুলিশের নগরপালের বাড়িতে সিবিআই হানা দেয়।

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ির সামনে সিবিআই বনাম কলকাতা পুলিশের মধ্যে ধুন্ধুমার-কাণ্ড ঘটে গেল রবিবার। কলকাতা পুলিশের নগরপালের বাড়িতে সিবিআই হানা দেয়। এরপর সিবিআইকে যেভাবে এদিন আটকায় কলকাতা পুলিশ, তা একেবারেই নজিরবিহীন ঘটনা। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যান রাজীব কুমারের বাড়িতে।

কলকাতার নগরপালের বাড়িতে মুখ্যমন্ত্রী, সিবিআই বনাম পুলিশ বেনজির ঘটনা রাজ্যে

এদিন সন্ধ্যার পর থেকেই সিপি রাজীব কুমারের বাড়ির সামনে একেবারেই টানটান উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী সিপির বাড়িতে আসার পর আরও জল্পনা বাড়তে থাকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্য পুলিশের ডিজি, এডিজি পদমর্যাদার আধিকারিকরাও পৌঁছে যান রাজীব কুমারের বাড়িতে।

তার আগে সিবিআইয়ের ডিরেক্টর তথাগত বর্মন-সহ অন্যান্যা আধিকারিকদের নিয়ে যাওয়া হয় শেক্সপিয়ার থানায়। সিপির বাড়িতে ঢুকতে সিবিআইকে বাধা দেওয়ার পর সিজিও কমপ্লেক্স ঘিরে ফেলা হল পুলিশ দিয়ে। সিবিআই এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চাইতে পারে বলেও জানা গিয়েছে।

এরই মধ্যে সিপির বাড়ির সামনে হাজির সমস্ত সিবিআই কর্তাদের থানায় যেতে বলেন পুলিশ আধিকারিকরা। সিবিআই আধিকারিকরা থানায় যেতে না চাইলে বাদানুবাদ ঘটে। পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে গেলে পুলিশের তরফে জিজ্ঞাসা করা হয় কোনও বৈধ কাগজপত্র রয়েছে কি না। তখন সিবিআই দানায় সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরা পুলিশ কমিশনারের বাড়ি তল্লাশিতে এসেছেন।

তারপরও ঢুকতে দেওয়া হয়নি সিবিআই কর্তাদের। সিবিআইয়ের একটা টিম প্রথমে শেক্সপিয়ার সরণিতে যায়, অন্য টিমকেও নিয়ে যেতে জোর করা হয়। এরই মধ্যে সিবিআইয়ের সঙ্গে ডিজির কথা হয়। কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+