লবি নয়, কাজ চাই! নিজের জীবনদর্শনের কথা তুলে ছাত্র-যুবদের ‘শিক্ষা’দান মমতার

লবি করার দরকার নয়, কাজ করুন। আপনাদের কাজই হবে পরিচয়। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে রাজ্যের ছাত্র-যুবদের প্রতি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

লবি করার দরকার নয়, কাজ করুন। আপনাদের কাজই হবে পরিচয়। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে রাজ্যের ছাত্র-যুবদের প্রতি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি নিজের জীবন-দর্শনের কথা তুলে ধরেন। বলেন, ভালো কাজ করলে তার প্রতিফল আপনি পাবেনই। মনে রাখবেন উন্নততর চরিত্র গঠন করাই আসল।

লবি নয়, কাজ চাই! নিজের জীবনদর্শনের কথা তুলে ছাত্র-যুবদের ‘শিক্ষা’দান মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যিনি কুৎসার কাছে আত্মসমর্পণ করবেন না। আমি সেই ধরনের কর্মী চাই। যে কর্মী টাকার কাছে নিজেকে বিকিয়ে দেবেন না। তেমন নিঃস্বার্থ কর্মীই আমি চাই। মনে রাখবেন টাকা সাময়িক, কর্তব্যনিষ্ঠাই সবার আগে। কর্তব্যনিষ্ঠ হলেই আপনারা ভবিষ্যতের দৃষ্টান্ত হয়ে উঠবেন। আপনারাই পুরসভা-পঞ্চায়েত চালাবেন, রাজ্য-দেশ চালাবেন।

মুখ্যমন্ত্রী এদিনের অনুষ্ঠান থেকে বিজেপিকে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির জল্লাদে রূপান্তরিত হয়েছে। বিজেপির আমলে দাঙ্গার দাম বেড়ে গিয়েছে। সেই কারণেই বড় বড় জালিয়াতির ঘটনা ঘটেছে। বিজেপির আমলে সবথেকে বড় ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ঘটেছে। ১৪.৭ লক্ষ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি হয়েছে। টাকার দাম কমে গিয়েছে, জীবনের দামও কমে গিয়েছে।

কালিদাস নেই, এখন এক-একটা বড় বড় হরিদাস জন্ম নিয়েছে। মুখে হরি হরি করছে, আর মানুষ খুন করছে। উত্তরপ্রদেশে একের পর এক খুন হচ্ছে। আবার এই বিজেপিই স্থির করে দিচ্ছে কে বন্যাত্রাণে সাহায্য করবে, কে করবে না। এই সরকার তো ইমার্জেন্সির ঠাকুরদাদা। এরা আবার ইন্দিরা গান্ধীর ইমার্জেন্সির কথা বলে।

মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, সারা দেশে অঘোষিত জরুরি অবস্থা চালাচ্ছে বিজেপি। বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, জঙ্গলমহলে দুটো আসন পেয়ে রাজ্যে খুনোখুনি শুরু করেছে ওঁরা। জঘন্য ষড়যন্ত্র চলছে, কুৎসা চলছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মানুষের মহাজোট গড়তে হবে।

এদিন এনআরসি নিয়ে তিনি বলেন, ভারতীয়দের তাড়ালে ছেড়ে কথা বলব না। এখানেও এনআরসি চালু করবে। এত সহজ নয়, এখানে বাঘের বাচ্চারা আছে। সাহস থাকলে বাংলার এনআরসি করে দেখান, ছাত্র সমাবেশ থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবার জন্মের সার্টিফিকেট চাওয়ার আগে নিজের জন্মের সার্টিফিকেট দেখাতে হবে, চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি।

অটলবিহারীর মতো মানুষের আদর্শ নিয়ে ছিনিমিনি খেলছে বিজেপি নেতৃত্ব। বাজপেয়ীজিকে নিয়ে যা চলছে, তা অত্যন্ত অসম্মানজনক। শুধু অটলজিকেই নয়, এঁরা অমর্ত্য সেনের মতো মানুষকেও অসম্মান করেছেন। তাঁকে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+