বেতন বৃদ্ধির ঘোষণার পরেও মন পেলেন না অধ্যাপকদের! মমতার দোষারোপ কেন্দ্রকে

কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেও, তাঁদের মন পেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী জানতে চান তাঁদের বক্তব্য।

কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেও, তাঁদের মন পেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী জানতে চান তাঁদের বক্তব্য। কিন্তু কেউ কোনও সাড়া দেননি। এই সময় মুখ্যমন্ত্রী বলেন, কারও মনে কিন্তু থাকলে ক্ষমা চাইছেন তিনি। এর সঙ্গেই তিনি বলেন, তার কাছে রিজার্ভ ব্যাঙ্ক নেই।

বেতন বৃদ্ধির ঘোষণার পরেও মন পেলেন না অধ্যাপকদের! দোষারোপ কেন্দ্রকে

মুখ্যমন্ত্রী এদিন জানান, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ২০২০-র জানুয়ারি থেকে বেতন বৃদ্ধি কার্যকর করা হবে। ২০১৬ থেকে প্রতিবছরে ৩ শতাংশ করে ইনক্রিমেন্ট দেওয়া হবে। গেস্ট লেকচারার এবং পার্টটাইম লেকচারারদের জন্যও সরকারের ভাবনার কথা জানান। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, তাঁদের জন্য প্রতিমাসে প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে বাড়ানো হবে। ইউজিসির সংশোধিত বেতনক্রম কার্যকর করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বেতন বৃদ্ধির কথা ঘোষণা করার পরেই মুখ্যমন্ত্রী বারবার অধ্যাপক, অধ্যাপিকাদের মনোভাব জানার চেষ্টা করেন। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী জানতে চান তাঁদের বক্তব্য। কিন্তু কেউ কোনও সাড়া দেননি। এই সময় মুখ্যমন্ত্রী বলেন, কারও মনে কিন্তু থাকলে ক্ষমা চাইছেন তিনি। মুখ্যমন্ত্রী স্বীকার করেন তিনি বেশি দিতে পারেননি। ভবিষ্যতে আয় বাড়াতে পারলে ফের ভাবনা হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট অধ্যাপকদের মনের ভাব বুঝতে পেরে বলেন, একটু হাসি নেই মুখে। একটু খুশি হলে ভাল হয়।

এদিন অধ্যাপকদের জন্য বেতন বৃদ্ধির কথা ঘোষণা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্যের বেতন কাঠামো আলাদা। তাঁরা কমিটমেন্টকে রেসপেক্ট করেন বলেও জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, তাঁর সরকার গরিবের সরকার। মুখ্যমন্ত্রীর মতে কেন্দ্রের কাছে রিজার্ভ ব্যাঙ্ক রয়েছে। কিন্তু রাজ্যের কাছে নেই। এছাড়াও রাজ্যকে ৫০ হাজার কোটি টাকার ঋণ শোধ করতে হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+