রাজনৈতিক জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল, সোমনাথের প্রয়াণে শোকপ্রকাশ মমতার

সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে রাজনৈতিক জগতের অপূরণীয় ক্ষতি বলে বর্ণনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিশিষ্ট রাজনীতিবিদ তথা লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন

সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে রাজনৈতিক জগতের অপূরণীয় ক্ষতি বলে বর্ণনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিশিষ্ট রাজনীতিবিদ তথা লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন। তাঁর আত্মীয়-পরিজন ও অনুগামীদের সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। বললেন, রাজনৈতিক জগতে তাঁর অভাব পূরণ হওয়ার নয়।

রাজনৈতিক জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল, সোমনাথের প্রয়াণে শোকপ্রকাশ মমতার

মমতা বলেন, তিনি তো শুধু রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন বিশিষ্ট আইনজীবীও। নিজেকে রাজনীতিতে অনেক উপরে নিয়ে গিয়েছিলেন। হয়েছিলেন লোকসভার স্পিকার। তাই তাঁর কৃতিত্ব স্মরণাতীত। প্রতিক্রিয়ায় মমতা বলেন, ১৯৭১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি ১০ বার লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন।

তারপর ১৯৯৬ সালে তাঁকে আউটস্ট্যান্ডিং পার্লামেন্টারিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়। তিনি ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত লোকসভার অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তিনি বরাবরই দায়িত্ব অবিচল ছিলেন। সারাজীবন দায়িত্ববোধকে তিনি বিশেষ গুরুত্ব দিয়ে গিয়েছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কর্তব্য থেকে বিচ্যুত হননি।

সোমবার সকালে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। এই বয়সে তিনি ডায়ালিসিসের ধকল নিতে পারছিলেন না। তারপর তিনি শ্বাসকষ্টেও ভুগছিলেন। এরপর এদিন সকালে তাঁর আবার হার্ট অ্যাটাক হয়। তারপরই সব শেষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+