প্রকল্প কার! শুরু অধিকারের লড়াই, পঞ্চায়েতের আগে মোদী-মমতা সংঘাত চরমে
রাজ্যের শিল্প নিয়ে যেদিন শাসক-বিরোধী ঐক্যের চিত্র ধরা পড়ল বিধানসভায়, সেদিনই ফের সংঘাত কেন্দ্র-রাজ্যের।
রাজ্যের শিল্প নিয়ে যেদিন শাসক-বিরোধী ঐক্যের চিত্র ধরা পড়ল বিধানসভায়, সেদিনই ফের সংঘাত কেন্দ্র-রাজ্যের। এবার কেন্দ্রের সঙ্গে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সংঘাতে জড়িয়ে পড়ল খাদ্য সাথী প্রকল্প নিয়ে। খাদ্য সাথী প্রকল্পে একটি চিঠি নিয়েই এই বিবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, খাদ্যসাথী প্রকল্প নিয়ে যড়যন্ত্র করছে কেন্দ্র।

সম্প্রতি রাজ্যের খাদ্য দফতরে একটি চিঠি পাঠায় কেন্দ্র। সেই চিঠিতে খাদ্য সাথী প্রকল্পের চাল সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে কি না দেখার জন্য সমীক্ষক পাঠানোর কথা জানানো হয়। বেসরকারি সমীক্ষমকদের দিয়ে সমীক্ষা করানোর কথাও জানায় কেন্দ্রীয় সরকার। এরপরই অসন্তোষ প্রকাশ করে রাজ্যের তরফে প্রতিবাদ জানানো হয়। রাজ্য সরকারে প্রশ্ন তোলে, এই প্রকল্পের ভিতরে ঢুকে কেন অনধিকার চর্চা করছে কেন্দ্র?
এদিকে কেন্দ্র দাবি করে, খাদ্য সাথী প্রকল্পে তাঁরা ৬০ শতাংশ টাকা দেয়। আর বাকি ৪০ শতাংশ টাকা দেয় রাজ্য। তাই কেন্দ্রের জানার অধিকার রয়েছে এই প্রকল্প নিয়ে। রাজ্যে সরকার পাল্টা দাবি করেছে, এই প্রকল্প বর্তমান এককভাবে রাজ্যের। তার কারণ এখন খাদ্য সাথী প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র। রাজ্য সরকার একক প্রয়াসে এই প্রকল্প টিকিয়ে রেখেছে। পুরো ১০০ শতাংশ টাকাই রাজ্যের তহবিল থেকে দেওয়া হয়। এখানে কেন্দ্রের কোনও ভাগ আসে না।
মুখ্যমন্ত্রী তাই এই নিয়ে অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রকে পাল্টা চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেইসঙ্গে তিনি জানিয়ে দেন, রাজ্য সরকার নিজের কোষাগার থেকে টাকা দিয়ে এই প্রকল্প চালাচ্ছে। কেন্দ্রকে বারবার বলা সত্ত্বেও এই প্রকল্প নিয়ে কোনও আগ্রহ দেখায়নি। এখন আবার বেসরকারি সমীক্ষক পাঠিয়ে তদারকির ব্যবস্থা করা হচ্ছে। এসব রাজ্য সরকার মানবে না।












Click it and Unblock the Notifications